মো: শাহজাহান ফকির
প্রকাশঃ 4-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ভিজিএফ চাল নিয়ে মানুষের দোরগোড়ায় নান্দাইলের ইউএনও সারমিনা সাত্তার

ময়মনসিংহের নান্দাইলে পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে ভালনাবেরল গ্রুপ ফিডিং (ভিজিএফ) চাল নিয়ে অসহায় দু:স্থ ও ছিন্নমুল মানুষের দোরগোড়ায় পৌছে দিচ্ছেন ইউএনও সারমিনা সাত্তার। জনপ্রতি ১০ কেজি চালের প্যাকেট নিয়ে গাড়িতে করে অসহায় সুবিধা বঞ্চিত মানুষকে খোঁেজ তা বিতরণ করছেন। এই প্রথম নান্দাইলে একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ চালু করেছেন তিনি। ইউএনও সারমিনা সাত্তার নিজ গাড়ী নিয়ে রেলস্টেশন সহ বিভিন্ন বাসস্ট্যান্ড, আশ্রয়ণ কেন্দ্রে ও বিভিন্ন গ্রামে ঘুরে এলাকার ছিন্নমুল অসহায় দরিদ্র গোষ্ঠী ও মানুষের মাঝে ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ করছেন। তবে ইউএনও’র এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানায় সাধারন মানুষ। বাড়িতে বসে সরাসরি ভিজিএফ চাল পেয়ে ঈদের খুশী ফুঁটে উঠেছে অসহায় দু:স্থ মানুষের মুখে। এরপূর্বে কখনও এভাবে চাল পায়নি সাধারন মানুষ। ফলে উপকারভোগী নারী-পুরুষ ঈদের আগে খুব সহজেই পরিপূর্ণ ১০ কেজি চাল পাওয়ায় ইউএনও সারমিনা সাত্তারের জন্য প্রাণভরে দোয়া করেন তারা। জানাগেছে, দেশে নির্বাচিত সরকার না থাকায় ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বাদের অনুপস্থিতির কারনে দলমত নির্বিশেষে এতিমখানা, ক্বওমী মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বিভিন্ন দপ্তর প্রধান কর্তৃক অসহায় দু:স্থদের তালিকা করেও ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের সর্বমোট ৩৪ হাজার ৯২১ জন অসহায় দুস্থ মানুষের খাদ্য সহায়তায় ভিজিএফ চাল বিতরণ কাজ চলছে। এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, গত ঈদে ভিজিএফ বিতরণে নানা গুঞ্জন থাকায় এই ঈদে সরকারি লোকজন দিয়ে তালিকা প্রণয়ন করে ভিজিএফ চাল বিতরণের পাশাপাশি সরাসরি মাঠ পর্যায়ে গিয়ে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের নিকট ভিজিএফ চাল পৌছে দিচ্ছি । আশা করছি ঈদের পূর্বেই সুষ্টভাবেই ভিজিএফ চাল বিতরণ কাজ সম্পন্ন হবে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী–স্ত্রীর একযোগে বিএনপির ৩১ দফা প্রচারণা

1

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হাঁস’ প্রতীক চান রুমিন ফারহানা

2

ঝিনাইগাতী ভারূয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনলাইন গেম,জুয়া ও মাদক

3

সাতক্ষীরার আশাশুনির বড়দলে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠ

4

সাংবাদিকদের প্রতিমাসে প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের কমিটি গ

5

ঠাকুরগাঁও ভুল্লীতে কুমারপুর উচ্চ বিদ্যালয় ১১ শিক্ষার্থী অসুস

6

কালাইয়ে অধ্যক্ষ আমিনুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

7

চুয়াডাঙ্গায় নিম্ন মানের ভুট্রা বীজে মাথায় হাত শতাধিক ভুট্টা

8

‎দাঁড়িপাল্লা মার্কার এমপি পদপ্রার্থী মু.আনোয়ারুল ইসলাম রাজু

9

শিবচরে বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প

10

ককটেল বিস্ফোরণ ঘটিয়েও মুক্ত বিএনপি কর্মীরা

11

ব্যাটারি চালিত অটোরিকশা রাজত্বে তাড়াইল উপজেলা তীব্র যানজট ম

12

মীরসরাইয়ে হানাদার মুক্ত দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জ

13

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

14

তীব্র শীতের মাঝেই কুয়াশা-বৃষ্টির দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

15

ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবেনা: নোয়াখালীতে ইসি

16

সখিপুরে অপহৃত হওয়ার ৯ ঘণ্টা পর শিশু উদ্ধার গ্রেফতার এক

17

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার

18

ময়মনসিংহে বিএনপি নেতাকে মারধরের ঘটনায় চেয়ারম্যান সহ আটক তিন

19

ডিজিটাল প্রতিযোগিতায় কুচক্র মহলের বাধা

20