জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভালুকা-ভরাডোবায় ছিনতাই ও হত্যাচেষ্টা: প্রভাবশালীর ছত্রছায়ায় বেপরোয়া আদিত্য চক্র

ভালুকার ভরাডোবা এলাকায় চুরি, ছিনতাই ও পরিকল্পিত হত্যাচেষ্টা প্রতিনিয়ত বেড়েই চলেছে। স্থানীয়দের অভিযোগ—একটি প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় দুষ্কৃতকারীরা বেপরোয়া হয়ে উঠেছে।

গতকাল রাতে এ এলাকার আজিজুল হকের ছেলে রাজীব (পেশায় স্পিনিং মিল শ্রমিক) গুরুতর হামলার শিকার হন। রাত ১০টার দিকে ডিউটি শেষে মেদুয়ারী হলের বাজার অতিক্রম করে বাসায় ফেরার পথে ভরাডোবা উচ্চ বালিকা বিদ্যালয় মাঠের কাছে তার পথরোধ করে সোহেল তালুকদারের ভাগিনা আহনাফ তাজৌরে আদিত্য, সহযোগী নয়ন (ফারুক ড্রাইভারের ছেলে) ও আরও কয়েকজন।

প্রথমে রাজীবের কাছে থাকা সবকিছু দাবি করা হয়। রাজি না হওয়ায় তাকে বেধড়ক মারধর করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় রাজীব গুরুতর আহত হন।সে এখন ভালুকা সরকারী হাসপাতালে চিকিৎসাধীন।

এটি কোনো একক ঘটনা নয়—এর আগে একই এলাকায় রঞ্জন সরকারসহ একাধিক সাধারণ মানুষকে ছিনতাই ও পিটিয়ে আহত করা হয়েছে। অভিযোগ রয়েছে, প্রতিবারই প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দুষ্কৃতকারীরা পার পেয়ে যাচ্ছে।

স্থানীয়দের ভাষ্য—
“আদিত্য ও তার সাঙ্গপাঙ্গদের লাগাম না টানলে কাল হয়তো আমাদেরই কারও জীবন যাবে। রাতের বেলা ভরাডোবা এলাকায় বের হওয়া মানেই ভয় ও আতঙ্ক।”

এলাকাবাসীর দাবি—আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত দৃশ্যমান ব্যবস্থা নিক, নাহলে সাধারণ মানুষ প্রতিদিন আতঙ্কের মধ্যেই চলাফেরা করবে এবং যে কেউ হতে পারে ছিনতাইয়ের পরবর্তী শিকার।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ মাদারীপুর মুক্ত দিবস

1

কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা, নিহত ২০ জনের বেশ

2

চান্দিনায় এলডিপি ও ইসলামী আন্দোলন কর্মীদের পাল্টাপাল্টি হা'ম

3

হিলিতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প

4

শিবগঞ্জে বিট পুলিশিং সভা ও ওঠান বৈঠক অনুষ্ঠিত

5

জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে আটক করেছে পুলিশ

6

মাদারীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে কালকিনি উপজেলা প্রশাসনে

7

দিনাজপুর জেলার পুলিশ সুপার মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা

8

মধুখালীতে মিষ্টি কুমড়ার বাজার জমজমাট

9

ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

10

আমরা ক্ষমতায় আসলে কারো ঘর ছেড়ে পালাতে হবে না-মুফতি আবু বকর

11

তালায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিভিন্ন শ্রে

12

দেশের স্বাধীনতা রক্ষায় দাঁড়িপাল্লা প্রতীকে সিলমালার আহ্বান

13

টগরবন্দ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে

14

সীমান্তে গুলিবর্ষণ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন

15

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শার্শায় বিক্ষোভ মিছিল

16

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিদ্রোহী প্রার্

17

লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনে আপন দুই ভাই

18

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া

19

সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

20