ময়মনসিংহের ভালুকায় পাওনা টাকা চাওয়ায় এক যুবলীগ নেতার বিরুদ্ধে ইটভাটা মালিককে মিথ্যা মামলায় হয়রানি করার অভিযোগ উঠেছে। বুধবার (৯ জুলাই) ভালুকা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সওদাগর পাঠান এ অভিযোগ করেন।
সওদাগর পাঠান জানান,তিনি উপজেলার খারুয়ালী গ্রামের বাসিন্দা মেদিলা গ্রামে 'মেসার্স পাঠান ব্রিকস' নামে একটি ইটভাটা পরিচালনা করতেন। ২০২১ সালে যুবলীগ নেতা রিপন মিয়া দলীয় লোকজন নিয়ে ভাটাটি দখল করে প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করেন এবং সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে সে সময় রাজনৈতিক মামলায় তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি সরকার পরিবর্তনের পর পাওনা টাকা চাইলে রিপন মিয়া থানায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন ও সামাজিক মাধ্যমে অপপ্রচার চালান।
সওদাগর পাঠান প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
মন্তব্য করুন