জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভর্তির বয়সসীমা শিথিল ও আবেদন সুযোগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মো: বিদ্যুৎ হোসেন 

দুবলহাটী রাজা হরণাথ উচ্চ বিদ্যালয়ের  ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য বয়স সীমা ১০-১২ বছর নির্ধারণ করার ফলে বহু শিক্ষার্থী আবেদন করতে না পারার প্রতিবাদে দুবলহাটী 
রাজা হরণাথ উচ্চ বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেছে ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা।
আজ সকাল থেকে বিদ্যালয়ের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা এই বৈষম্যমূলক 
নীতির বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। তারা জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী, যদি তাদের বয়স ১০ বছরের নিচে বা ১২ বছরের বেশি হয়, তবে তারা মেধা থাকা সত্ত্বেও আবেদন করতে পারছে না। এতে তাদের শিক্ষাজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আন্দোলনকারীরা অবিলম্বে ভর্তির বয়সসীমা শিথিল করার দাবি জানায়, যাতে যোগ্য সকল শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীতে ভর্তির সুযোগ পায়। বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করা হলেও, তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতির কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অভিভাবকরাও দ্রুত সমাধানের প্রত্যাশা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়াকে ঘিরে নতুন স্বপ্ন: চালু করা যেতে পারে হেলিকপ্টার সেব

1

কয়রায় জনপ্রতিনিধিদের সঙ্গে বিএনপি প্রার্থী বাপ্পির সাক্ষাৎ

2

গোপালগঞ্জে শতাধিক আওয়ামী লীগ কর্মীর বিএনপিতে যোগদান

3

কলমাকান্দা পূর্ব বাজারে লরির চাপায় নারী নিহত

4

কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

5

আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে বিতর্কে বিএনপি মনোনীত প্রার্থ

6

মাদারীপুরে জামায়াতে ইসলামী ঘোষিত তিন আসনের প্রার্থী চূড়ান্ত

7

ঢাকা ১৯ শাপলা কলির প্রচারণা

8

মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

9

আ.লীগের সময়ের মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়ায় শিবির নেতার ক

10

চাঁপাইনবাবগঞ্জে দুই দিন ব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ ও প্

11

কালিগঞ্জে ৪ ইউনিয়ন নিয়ে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতি

12

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠন

13

কুয়েটে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্

14

মাদারীপুর-২: আসনে মনোনয়ন বাতিলের দাবিতে রাজৈরে সমাবেশ

15

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. ফজল শেখ

16

রাশিয়ায় চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ

17

দৌলতপুরে গ্রাম আদালত বিষয়ক ইউপি সদস্যদের আট দিনব্যাপী প্রশিক

18

শেরপুরে খেঁজুরের রস পান করে ৬ বছরের শিশুর মৃত্যু

19

শহিদুল ইসলাম বাবুল ও ইউনুস আলী পরামানিকের সহযোগিতায় ৪ বছর পর

20