মোঃশাহআলম মোল্লা।।
আগৈলঝাড়া-গৌরনদীর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আজ রবিবার (১২ অক্টোবর) আগৈলঝাড়া উপজেলার রজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের নির্মাণাধীন নূর জামে মসজিদের কাজ পরিদর্শন করেন। এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত এই মসজিদটির নির্মাণ কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে তিনি সরেজমিনে পরিদর্শন শেষে মসজিদ কমিটির হাতে আর্থিক সহযোগিতার হাতও বাড়িয়ে দেন।
পরিদর্শনকালে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান মসজিদের বর্তমান নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি উপস্থিত স্থানীয় মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত ও মানসম্পন্ন নির্মাণ কাজের গুরুত্ব তুলে ধরেন।
এসময় তিনি বলেন, "মসজিদ আল্লাহর ঘর, এর নির্মাণে অংশ নিতে পারা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। বড় বাশাইল গ্রামের নূর জামে মসজিদ দ্রুত পূর্ণাঙ্গ রূপ লাভ করুক, যাতে এলাকার মানুষ নির্বিঘ্নে এখানে নামাজ আদায় করতে পারে। এলাকার জনগণের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব এবং সামর্থ্য অনুযায়ী আমি সবসময় এই ধরনের জনহিতকর কাজে সহযোগিতা করতে প্রস্তুত।"
ইঞ্জিনিয়ার আবদুস সোবহান জানান, এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার-নির্মাণে তার ব্যক্তিগত ও রাজনৈতিক অঙ্গীকার রয়েছে। তিনি ভবিষ্যতে এলাকার আরও উন্নয়নমূলক কাজে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
মসজিদ কমিটির সভাপতি খোরশেদ সিকদার ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের এই উদার সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, "ইঞ্জিনিয়ার সোবহান সাহেবের সহযোগিতা আমাদের মসজিদের নির্মাণ কাজকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তার এই মহানুভবতা এলাকার মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।"এবং এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহবায়ক শোভন রহমান মনির মোল্লা ও
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং অসংখ্য মুসল্লি এ সময় উপস্থিত ছিলেন।