খাইরুল বাসার
প্রকাশঃ 26-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে নারীকে নির্যাতনের মাললা শিবির নেতা ও ভাইয়ের বিরুদ্ধে

নাটোরের বড়াইগ্রামে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে রেখে নারীকে নির্যাতন করে তালাক নামায় সাক্ষর নেওয়া অভিযোগে শিবিরের সভাপতি ও তার ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগী এক নারী। বুধবার দুপুরে ওই নারী বাদি হয়ে বড়াইগ্রাম থানায় মামলাটি করেন।

মামলায় অভিযুক্তরা হলেন উপজেলার চড়ইকুল গ্রামের কাজিম উদ্দিনের ছেলে হাসানুর রহমান হাসান (৩২)ও বড়াইগ্রাম সদর ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ হারুন খান (২১)।

মামলা সুত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী গাজীপুরের টঙ্গী এলাকায় পোশাক কারখানায় চাকুরীর সুবাদে পরিচয় হয় উপজেলার চড়ইকুল গ্রামের হাসানুর রহমান হাসান নামের এক যুবকের সাথে। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে গত ফ্রেবুয়ারী মাসের ৪ তারিখে ইসলামী শরিয়াত মোতাবেক দুই লক্ষ টাকা মোহরানায় বিয়ের হয় তাদের মধ্যে। একটি বাসা ভারায়  সংসার করতে থাকার কিছুদিন পর সেখান থেকে বাড়িতে চলে আসে হাসানুর রহমান হাসান। গত ঈদের পরের দিন (৬ই জুন) স্ত্রী দাবী নিয়ে হাসানুর রহমান হাসানের বাড়িতে আসে ওই নারী। তখন হাসানুর রহমান হাসান ও তার ছোট ভাই হারুন খান মারপিট ও শ্লীলতাহানী করে। স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন  অবস্থায় জামায়েত ইসলামীর কয়েজন নেতা এসে ওই নারীকে হাসানুর রহমানের বাড়িতে রেখে আসে। পরে শনিবার বিকেলে (১৪ই জুন) বাড়ির সামনে বৈদ্যুতিক পুলে সহিত রশি দিয়ে বেঁধে রেখে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে তালাক নামায় সাক্ষর নেয়। পরে জোড় করে বাস যোগে গাজীপুর পাঠিয়ে দেয়। গাজীপুরে আহসান উল্লাহ মেডেকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বড়াইগ্রাম থানায় এসে মামলা করেন।

হাসানুর রহমান হাসান বলেন, ওই নারীর চরিত্রে সমস্যা। আমাকে জোড় করে বিয়ে করেছিল। এখন আবার নতুন করে আমাকে ফাসানোর চেষ্টা করছে।

বড়াইগ্রাম থানার পরিদর্শক গোলাম সারোয়ার হোসেন বলেন, ভুক্তভোগী ওই নারী মামলা করেছেন। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরগঞ্জ এখন দাঁড়িপাল্লার দখলে

1

নিহত ও আহত পরিবার বর্গের চেক বিতরণ

2

নিয়ামতপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বি

3

শাজাহানপুরে মা গলায় ফাঁস সহ দুই শিশুর জবাই করা লাশ উদ্ধার

4

ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির মনোনীত প্রার্থী হওয়ায় আন্তরি

5

পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফি

6

কয়রায় ইভটিজিং চুরিসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সচেতনতমূলক

7

শিবিরের সাবেক জেলা সভাপতি সোহেলের সঙ্গে ১১ দলীয় প্রার্থী মাদ

8

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

9

পাটগ্রামে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন জামায়াতে ইসলামীর এ

10

নাসিরনগরে সংঘর্ষ পরবর্তী চলছে ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ

11

আশাশুনির আনুলিয়া ইউনিয়নে সামাজিক নিরীক্ষা বিষয়ক রিফ্রেশার

12

জামালপুরে কামালখান হাট কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদে

13

কাপাসিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক

14

দুই মাথা ও তিন হাত নিয়ে শিশুর জন্ম,

15

ডোমারে যুবকের রহস্যজনক মৃত্যু

16

লোহাগড়ায় শিক্ষাবিদ নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪১তম

17

রায়গঞ্জের নিমগাছীতে ফুটপাতে জমে উঠেছে শীতবস্ত্র কেনা বেচা

18

ঈশ্বরগঞ্জে পুলিশের ‘মোটর মোবাইল টিম’ অভিযান

19

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক চোরাচালানকৃত মালামাল উদ্ধার

20