মোঃ শফিকুল বরি
প্রকাশঃ 2-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ব্যাটারি চালিত অটো-রিক্সা ইজিবাইক এর যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে যাত্রীদের মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরে ব্যাটারি চালিত ইজিবাইকের যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে সর্বস্তরের যাত্রীদের উপস্থিতিতে
মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
(২জুন)সোমবার সকাল সাড়ে ১১ টায় শহরের ট্রাফিক পয়েন্ট চত্বরে, সচেতন সুনামগঞ্জ বাসীর উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সহ সভাপতি সুখেন্দু সেন'র সভাপতিত্বে ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, হাউস'র নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ,জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক  সিরাজুল ইসলাম পলাশ,  সুজন'র সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ,সুজন'র সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহার, কালবেলার জেলা প্রতিনিধি একে কুদরত পাশা,  আমার সুনামগঞ্জের সম্পাদক সোহেল আলম, গন অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক বারী সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন দৈনিক ক্রাইম তালাশ এর সদর প্রতিনিধি শফিকুল বারি,মসিউর রহমান রাসেল, ফারুক আহমেদ, মোসাব্বির হোসাইন, তৃষ্ণা আক্তার রুশনা, যুব অধিকার নেতা মুজাহিদ আলী খোকন, বিশ্বজনের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সদস্য আনহার সাকিব সহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, পৌর শহরে অযৌক্তিক ভাবে অটোরিকশা ও ইজিবাইকের ভাড়া বৃদ্ধি করা হয়েছে অটোরিকশা ও ইজিবাইক সংগঠনের প্যাডের মাধ্যমে। অযৌক্তিক ভাবে ভাড়া বৃদ্ধির কারণে প্রতিদিন যাত্রী ও চালকদের মধ্যে ঝগড়া ও তর্কবিতর্ক হয়। যাত্রীরা এই ভাড়া বৃদ্ধি মেনে নেন নাই। সেকারণে যাত্রী, চালক ও ইজিবাইক মালিকদের সাথে কথা বলে দূরত্ব বিবেচনায় যৌক্তিক ভাড়া নির্ধারণ করতে হবে। যে ভাড়া নির্ধারণ করলে চালক ও যাত্রী দু'পক্ষই সহমত হবে। ছাত্রছাত্রীদের হাফ ভাড়া নেওয়ার কথা থাকলেও চালক রা মানে না। শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে।
এসময় তারা দাবি করেন, দূরত্ব অনুযায়ী যৌক্তিক ভাড়া নির্ধারণ, শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা, কোন অবস্থাতেই আলফাত স্কয়ার কে স্টেশন বানানো যাবে না।পৌর এলাকার সাধারণ নাগরিক, স্টেক হোল্ডার, চালক, মালিক, পৌর প্রশাসক, ও প্রশাসন সহ সকল পক্ষের সাথে আলোচনা করে পৌর প্রশাসনের প্যাডে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা, ইজিবাইক এর ডান পাশ স্থায়ী ভাবে বন্ধ রাখা। ইজিবাইকে ৫ জনের বেশি যাত্রী উঠানোর বিরুদ্ধে প্রশাসনিক ভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করা।যানজট নিরসনে যত্রতত্র পার্কিং নিষিদ্ধ করা, ফিটনেস বিহীন অবৈধ যানবাহন নিষিদ্ধ করা।

এসময় বক্তারা জানান তাদের ন্যায্য দাবি মানা না হলে পরবর্তীতে বৃহৎ পরিসরে গণ আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে তাদের ৯ দফা দাবি উপস্থাপনায় তুলে ধরেন তারা, দাবি সমূহঃ
(১) দুরত্ব অনুযায়ী যৌক্তিক ভাড়া নির্ধারণ করতে হবে, শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে।
(২)কোন অবস্থাতেই ট্রাফিক পয়েন্ট কে অটোরিকশা ইজিবাইক যাত্রী উঠানোর জন্য গাড়ি পার্কিং করে রাখা যাবে না।
(৩)শহরের প্রাণকেন্দ্র, বিশেষ করে ট্রাফিক পয়েন্ট ইজিবাইক মুক্ত রাখতে হবে, কালীবাড়ি মূখ থেকে থানার সামনে পর্যন্ত এ রাস্তায় ইজিবাইক চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। (৪)সুনামগঞ্জ পৌর এলাকার সাধারণ নাগরিক, স্টেকহোল্ডার, চালক, মালিক, প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলাপ-আলোচনা করে একটি যৌক্তিক ও গ্রহণযোগ্য ভাড়া নির্ধারণ করা এবং পৌর প্রশাসনের প্যাডে ভাড়ার তালিকা প্রকাশ করতে হবে।
(৫) ইজিবাইকে অতিরিক্ত যাত্রী বহন কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার স্বার্থে ডান পাশ (সামনের অতিরিক্ত বসার স্থান) স্হায়ী ভাবে বন্ধ করা।
(৬) লাইসেন্স বিহীন,চালকদের ( অটোরিকশা-ইজিবাইক, অপ্রাপ্তবয়স্ক ও মাদকআসক্ত ব্যক্তিদের চালানো বন্ধে মালিকদের,অটোরিকশা, ইজিবাইক, নির্দেশনা প্রধান সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
(৭)শহরের আলফাত ভবনের সামনে খালী জায়গাটিকে একটি নির্দিষ্ট ইজিবাইক স্ট্যান্ড হিসেবে ঘোষণা এবং এখান থেকেই ভাড়া নির্ধারণের কার্যক্রম গ্রহণ করা।
(৮)শহরে যানজট নিরসনে যত্রতত্র পার্কিং নিষিদ্ধ করা এবং নির্ধারিত স্থান ছাড়া ইজিবাইক পার্কিং না করতে প্রচার ও প্রয়োগ নিশ্চিত করা।
(৯)যাত্রী চালকদের সুবিধার্থে পৌর সদরের স্থানে স্থানে পর্যাপ্ত যাত্রী ছাউনীর ব্যবস্থা করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে জমে উঠেছে পৌষ মেলা, হাজারো মানুষের ঢল

1

হবিগঞ্জ -১ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ স্যজাত মিয়ার ফেসবুক প

2

চাটমোহর–কাছিকাটা সড়ক বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

3

প্রিজন ভ্যানে পলককে উদ্দেশ্য করে ডিম ছুঁড়লেন ইনকিলাব মঞ্চের

4

দিনাজপুর জেলার বিরামপুরে স্ত্রীর পীড়ার আঘাতে স্বামীর মৃত্যু

5

অসংখ্য যুদ্ধে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া বীর মুক্তিযোদ্ধা ম

6

কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক গ্রেপ্তার

7

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মন

8

সিরাজগঞ্জের বেলকুচিতে জিয়া সাইবার ফোর্স বেলকুচি উপজেলা ও পৌর

9

ব্রাহ্মণবাড়িয়ায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক

10

সরাইলে ১৫ গ্রামের মানুষের যোগাযোগের ভরসা ৭০০ফুট লম্বা বাঁশের

11

ঐতিহাসিক ৭ই নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অ

12

তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত, নিরাপত্ত

13

সুবর্ণচরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ

14

দিরাইয়ের পটলপাড়ায় বাবার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

15

পলাশে কাপড়ের গোডাউনে আগুনে পুড়ে ছাই

16

আরও এক কোটি টাকা পাচ্ছে ওসমান হাদির পরিবার

17

১১ দলীয় জোটের সিদ্ধান্ত ও ময়দানের বাস্তবতা

18

কালীগঞ্জে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য গুরুত

19

কিশোরগঞ্জে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সরকারি জমিতে ভবন নি

20