জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ব্যাংক কর্মকতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সারুয়ার,,,সুনামগঞ্জ 



 ব্র্যাক ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ক্যাশিয়ার মো. বেলায়েত হোসেনের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের স্টেশন রোডে ব্র্যাক ব্যাংকের সামনে ব্যাংকার্স এসোসিয়েশন সুনামগঞ্জ এর উদ্যোগে মানববন্ধন হয়।

 


মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্যাংকার্স এসোসিয়েশন সুনামগঞ্জের সভাপতি ও সোনালী ব্যাংক পিএলসির এজিএম মো. আজিজুর রহমান। সঞ্চালনায় ছিলেন ডাচ-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ।

 


এসময় বক্তব্য রাখেন কৃষি ব্যাংক পিএলসি সুনামগঞ্জের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (উপ-মহাব্যবস্থাপক) মোহাম্মদ ফয়জুর রহমান শহীর, জনতা ব্যাংক সুনামগঞ্জ এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) রনজিত লাল সোম, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার কমপ্লায়েন্স ব্যবস্থাপক আশরাফ হোসেন লিটন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দ্রুত হামলাকারীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 


প্রসঙ্গত, টাকা জমা দেবার সময় শৃঙ্খলা না মানায় কথা কাটাকাটির জের ধরে ব্যাংকের ক্যাশিয়ারের উপর হামলা ও ভল্টের চাবিসহ সঙ্গে থাকা টাকা ছিনতাইয়ের ঘটনায় সুনামগঞ্জ ব্র্যাক ব্যাংকের প্রধান শাখায় গত সোমবার সাড়ে তিন ঘণ্টা স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল। ওইদিন সকালে শহরের স্টেশন রোডের নেজা প্লাজার নিচে ব্র্যাক ব্যাংকের ক্যাশ ইনচার্জ মো. বেলায়েত হোসনের উপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা নগদ ৮২ হাজার টাকা, মোবাইল ফোন ও ব্যাংকের ভল্টের চাবি ছিনতাই করে পালিয়েছে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীর মদাপুরে বেকু দিয়ে সমতল জমি কেটে মাটি বিক্রি, পরিবে

1

বকশীগঞ্জ উপজেলায় উদ্ধার হলো ৫০- এর দশকের ঐতিহাসিক সরকারি গাড়

2

তাড়াশ পৌর প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসি হাবিবুর রহমানকে শ

3

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি শহিদ রাকিবুলের বাবা-মা

4

ভারতের প্রজাতন্ত্র দিবসে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি ব

5

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে —মেয়র

6

সরোয়ার আলমগীরের সমর্থনে নাগরিক কমিটি গঠিত

7

ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল

8

লোহাগড়ায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা

9

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

10

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরে মাছচাষিকে কুপিয়ে মারাত্ম

11

পটুয়াখালীতে নিখোঁজ ২ জেলের মৃতদেহ উদ্ধার

12

ভোলা কোস্ট গার্ডের বিশেষ অভিযানের ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে

13

পাবনার সাঁথিয়ায় অসহায় বৃদ্ধা আলেয়া খাতুন উপজেলা প্রশাসনের উ

14

অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এর উদ্যোগে ফ্রি মেডিকেল

15

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

16

‎কুড়িগ্রামে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের স্মারকলিপি প্রদা

17

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, দেরি হলে সংকট বাড়বে

18

মৌলভীবাজারে জামায়াতের গণঅবস্থান

19

বরিশালে শোকাহত পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

20