জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি-বন্দরে বিশেষ সতর্কতা জারি


দেবুল কুমার দাস

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারী) বিকেল ৪ টায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ৮টি ট্রাকে করে এ বিস্ফোরক দ্রব্যের চালান বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে।বন্দর সূত্রে জানা যায়, পণ্যগুলো বিপজ্জনক শ্রেণিভুক্ত হওয়ায় বন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তবে এত বিপজ্জনক পণ্য বেনাপোল স্থলবন্দরের মতো জনবহুল এলাকায় রাখার ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা, অগ্নি নির্বাপন ব্যবস্থা ও জরুরি সাড়াদান প্রস্তুতি কতটা কার্যকর-তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ রয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে-মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পে খনন কার্যক্রম পরিচালনার জন্য এসব বিস্ফোরক আমদানি করা হচ্ছে।বেনাপোল স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের আমদানিতে ভারতের ১৯৪ ও ১৯৬ শ্রীপুরার সুপার শিভ শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড থেকে দ্বিতীয় ধাপে মোট ১২৫ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ এবং ৯০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড আমদানি করা হয়েছে। আমদানিকৃত পণ্যচালানটির এল/সি নম্বর ০০১২২৫০১০১২০ (তারিখ: ১৫-১০-২০২৫)। যার কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট ও ট্রাক রিসিপ্ট নম্বর যথাক্রমে এসএসএসসিপিএল/ এক্সপোর্ট/০০৪ উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) ও উপসচিব মোঃ শামীম হোসেন জানিয়েছেন আমদানিকৃত বিস্ফোরক পণ্যচালানটি ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। পণ্যচালানটি বিপজ্জনক হওয়ায় এর নিরাপত্তা নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে কাস্টমস, বন্দর নিরাপত্তা বিভাগ, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নিয়মিত তদারকি ও সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল যুবকের মরদেহ

1

টুঙ্গিবাড়ীয়া ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

2

ভয়াবহ নিত্যদিনের বাস্তবতা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরে য

3

তালাবদ্ধ কয়রার উত্তর বেদকাশী উপস্বাস্থ্য কেন্দ্র ;সেবাবঞ্চি

4

চুনারুঘাটে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩ ট্রাকটর ও (ডেকু)জব্দ

5

নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ

6

বেনাপোল সীমান্তে পিস্তলসহ যুবক আটক

7

নওগাঁ–রাজশাহী সড়কে বালুবোঝাই ট্রাক খাদে, চালক অল্পের জন্য রক

8

শাজাহানপুরে মা গলায় ফাঁস সহ দুই শিশুর জবাই করা লাশ উদ্ধার

9

গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: শাহ শের আলী গ্

10

কোম্পানীগঞ্জে পৃথক অভিযোগে দুইজন গ্রেফতার

11

রংপুরে আইজিপি'র আগমনে অফিসার ও ফোর্সদের মতবিনিময় সভা অনুষ্ঠি

12

আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে নিয়ামতপুরে জামায়াতের

13

ব্রাহ্মণবাড়িয়া মানিক বণিকের পরিবারের বিরুদ্ধে আগের অভিযোগ

14

নির্ভার জামাত গনসংযোগে ব্যস্ত

15

দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় নেতৃত্বদানকারী ইমাম ইয়াছ

16

মঠবাড়িয়ার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের বদলি

17

কালিগঞ্জে শান্তিপূর্ণ সমাজ গঠনে যুব নেতৃত্ব বিষয়ে তিনদিনব্যা

18

১০ নং হরিরামপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও গণভোটে

19

কালকিনিতে আগুনে তিন দোকান ভস্মীভূত

20