জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বেনাপোল সিমান্তে বিজিবি’র কঠোর অভিযান: ১০ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ

জাকির হোসেন,শার্শা,যশোর:

যশোর বেনাপোল সীমান্তে বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় শাড়ি, চকলেট ও কসমেটিকসসহ বিপুল পরিমাণ পণ্য আটক করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট-২০২৫) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীন বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ভারতীয় শাড়ি, বিভিন্ন ধরনের চকলেট ও কসমেটিকস সামগ্রী জব্দ করে বিজিবি। আটককৃত পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে বাহিনীটি।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকপাচার প্রতিরোধে বিশেষ গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে বিজিবি। তারই অংশ হিসেবে শুক্রবারের অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।

অধিনায়ক আরও বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৪৯ বিজিবি’র বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আটককৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠি-১ ( রাজাপুর - কাঠালিয়া) আসনে (বিএনপির বিদ্রোহী) প্রা

1

কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো-অর্ডিনেশন সভা অন

2

চান্দিনায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্য

3

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দা

4

নরসিংদী আবারও ভূমিকম্পে আতন্ক, রাস্তায় নেমে এলো মানুষ

5

ন‌ওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকা

6

চট্টগ্রাম মহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

7

পোরশায় গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

8

সরাইলে ১৫ গ্রামের মানুষের যোগাযোগের ভরসা ৭০০ফুট লম্বা বাঁশের

9

শীতলক্ষ্যায় নিয়ন্ত্রণহীন বাল্কহেড চলাচল

10

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল

11

অনলাইন জুয়া: ক্ষণিকের আনন্দে হারিয়ে যাচ্ছে এক প্রজন্ম

12

বগুড়ার ধুনটে নির্মাণ শ্রমিকের আত্মহত্যা

13

সাতক্ষীরায় শিশু রিয়ানকে নির্যাতনের পর হত্যা , গ্রেপ্তার-১

14

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক

15

ভারতে আড়াই বছর করাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল মা-ছেলে

16

নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

17

জামায়াতের রাজশাহী -৫ আসনের প্রার্থী পরিবর্তন

18

মিরপুর উপজেলা স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা

19

প্রজন্ম মীরসরাই এর নতুন কার্যকরী কমিটি গঠন

20