জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বেনাপোল বন্দরে দুর্নীতি রোধে ম্যাজিস্ট্রেট নিয়োগ

জাকির হোসেন

বেনাপোল বন্দরে অনিয়ম ও দুর্নীতি রোধে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। বন্দরের অন্যান্য নিরাপত্তা সংস্থার পাশাপাশি কাজ করবেন উপজেলা পরিষদের দুই ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) যশোর জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির আদেশে স্থায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেসবুক পেজে উক্ত বিষয়ে পোস্ট করে বিষয় টি নিশ্চিত করেছেন। নিয়োগ প্রাপ্তরা হলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুম।

নিয়োগপত্র সূত্রে জানা গেছে, নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক বেনাপোল স্থলবন্দরের ব্যবস্থাপনাসংক্রান্ত গঠিত কমিটির বেনাপোল স্থলবন্দরের অনিয়ম ও ব্যবস্থাপনার বিষয়ে দাখিল করা তদন্ত প্রতিবেদনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ নিয়োগ দেওয়া হয়েছে।

স্থায়ীভাবে ম্যাজিস্ট্রেট পদায়নের আগপর্যন্ত বেনাপোল স্থলবন্দরের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমকে কার্যকর করার লক্ষ্যে যশোরের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে অস্থায়ীভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়।

বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন জানান, চোরাচালান রোধে সরাসরি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাস্তায়ন হবে। বন্দরের ভেতরে চুরি, বহিরাগত প্রবেশ ও কাগজপত্রবিহীন পণ্য প্রবেশ রোধে বন্দরের নিরাপত্তাকর্মীদের পাশাপাশি কার্যকার ভূমিকা পালন করবেন ম্যাজিস্ট্রেট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাটাইলে বেগম রোকেয়া দিবস উদযাপন

1

বকেয়া উত্তোলনের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় গ্রাহকে

2

গজারিয়ায় যুবকের মৎস্য প্রজেক্টে বিষপ্রয়োগ লাখ টাকার মাছ নিধন

3

পার্বতীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া ও কুইজ প্রতিযোগি

4

সংবাদপত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদকের মায়ের রুহের মাগফির

5

নিয়ামতপুরে নারী ভোটারদের কাছে ভোটের হাওয়া

6

ময়মনসিংহের যানযট নিরসনে ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মাওলার যোগ

7

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

8

শাবিপ্রবিতে গণতন্ত্র হত্যা: দ্রুত ছাত্রসংসদ নির্বাচন দাবিতে

9

আগুনে পুরতে দেখেও মুখে মুখে ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ

10

মাদারীপুরে যুববকে কুপিয়ে হত্যার ঘটনায় লাশ নিয়ে বিক্ষোভ-মানবব

11

মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

12

রায়পুরে মাদকবিরোধী বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

13

খালিয়া ইউনিয়নে উঠান বৈঠক: বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলেন জের

14

হিলিতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত

15

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্ম

16

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচা

17

ঢাকায় প্রাথমিক শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতী

18

শেরপুর থেকে ঝিনাইগাতী গামী লোকাল বাস দুর্ঘটনার স্বীকার

19

বিশ্ব ক্রিকেটে ভারতের একক আধিপত্য ও আইসিসি-র সীমাবদ্ধতা

20