নড়াইলের লোহাগড়া উপজেলায় বৃষ্টি উপেক্ষা করে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি, কলম ও চকলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯ টার দিকে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ তাইবুল হাসানের আর্থিক সহযোগিতায় লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সার্বিক সহযোগিতায় এইচএসসি পরীক্ষার্থীর মাঝে বিশুদ্ধ পানি, কলম, চকলেট বিতরণ সহ শিক্ষার্থীদের সিট প্লান মোতাবেক স্ব স্ব আসনে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ তাইবুল হাসান, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান হৃদয়, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মেহেদি হাসান রনি,লাহুড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম বাচ্চুসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।