জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বৃষ্টিভেজা সকালে দুই জন পরীক্ষার্থীকে পরীক্ষার হলে পৌঁছে দিলেন পোরশা থানার ওসি

মোঃ আরিফুল হক সাহিন।।

বৃষ্টিতে যানবাহন বন্ধ, পরীক্ষায় পৌঁছানো অনিশ্চিত—ঠিক এমন সময় মানবতার হাত বাড়িয়ে দিলেন পুলিশ কর্মকর্তা। নওগাঁর পোরশা থানার ওসি আবু বক্কর ছিদ্দিক নিজের গাড়িতে তুলে সঠিক সময়ে পরীক্ষার হলে পৌঁছে দিলেন ষষ্ঠ শ্রেণির দুই পরীক্ষার্থীকে।
নারায়ণ (১২) ও আনন্দ (১২), দুজনেই নওগাঁর পোরশা উপজেলার মামাতপুর গ্রামের বাসিন্দা। তারা সাপাহার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।
মঙ্গলবার সকাল ৮টায় তাদের পরীক্ষা ছিল। তবে টানা বৃষ্টিতে রাস্তা ছিল ফাঁকা, কোনো যানবাহনের দেখা নেই। ভিজতে ভিজতে দাঁড়িয়ে ছিল দুই কিশোর, মন খারাপ—পরীক্ষা হয়তো আর দেওয়া হবে না।
ঠিক সেই মুহূর্তে সরকারি কাজে পোরশা থেকে সাপাহার যাওয়ার পথে তাদের দেখতে পান থানার অফিসার ইনচার্জ আবু বক্কর ছিদ্দিক। মানবিকতা দেখিয়ে তিনি নিজের গাড়িতে দুই শিক্ষার্থীকে তুলে নেন এবং সরাসরি পরীক্ষার হলে পৌঁছে দেন।
হলে পৌঁছে বেশ খুশি নারায়ণ ও আনন্দ। তারা বলে, ‘আজ আমরা পরীক্ষা দিতে পারছি—ভালো করব। বড় হয়ে মানুষের উপকার করব।’
দুই ছাত্রের এমন প্রতিক্রিয়ায় মুগ্ধ হয়েছেন এলাকাবাসীও। অনেকেই বলেন, সমাজে এখনো ভালো মানুষ আছে বলেই মানবতা বেঁচে আছে। এমন মানবিক কর্মকাণ্ডে প্রশংসায় ভাসছেন ওসি আবু বক্কর ছিদ্দিক।
একজন কর্মকর্তা হয়েও শিশুদয়ের পাশে দাঁড়ানোয় স্থানীয়ভাবে তাকে জানানো হচ্ছে অভিনন্দন ও কৃতজ্ঞতা। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে লিখেছেন—‘সেলুট ওসি সাহেব, মানবতা বেঁচে থাকুক আজীবন।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহের মহেশপুরে নির্বাচনের প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

1

নাসিরনগরে ওলামা দলের বৈধ কমিটি পুর্নবহাল অবৈধ কমিটি প্রত্যাখ

2

নগর আমীরের সাথে কাউন্সিলর এরিক গিলানের মতবিনিময়

3

নাভারণে হিরো বাইক প্লাজা টেকনিশিয়ান ও মিডিয়াদের সাথে মতবিনিম

4

শাকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৪৬ জন

5

শেরপুরে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

6

রায়গঞ্জে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফি

7

সমাজ শুধু শিক্ষকের ছুটি দেখে, পরিশ্রম দেখে না

8

আগামী ১৩ নভেম্বর ঢাকায় “লকডাউন” কর্মসূচি ঘিরে টেকেরহাটে পুল

9

নোয়াখালীতে বিএনপি নেতা ফখরুলের পদবী নিয়ে বিভ্রান্ত নেতাকর্

10

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি-বন

11

টাংগাইলের নাগরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচ

12

ফুল বাড়িতে প্রাণ কোম্পানির নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদিত আমন

13

বেনাপোল স্থলবন্দরে ৫ শতাংশ মাশুল বৃদ্ধি কার্যকর, হতাশ ব্যবসা

14

১২ নং আছিম পাটুলী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড এর ভোট কেন্দ্র পরিবর্তন

15

নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ

16

নাসির নগরে সাবেক বিএনপি নেতা এস এ কে একরামুজ্জানের আবেকঘন

17

সিঙ্গাইর উপজেলায় গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হ/ত্যা/র অ

18

ঈশ্বরগঞ্জের উচাখিলায় অর্ধদিবসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনু

19

জুলাই হত্যাযজ্ঞ মামলায় আজ সালমান এফ রহমান ও আনিসুল হকের শুনা

20