জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে “ছওয়াব”-এর গাছের চারা বিতরণ

মো.মেহেদী হাসান।।

পাবনার ভাঙ্গুড়ায় শিশু শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন “ছওয়াব” (SAWAB) এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌরশহরের শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২০ জন মেধাবী শিশু শিক্ষার্থীর হাতে এই গাছের চারা তুলে দেন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাবিবা খন্দকার ইভা, “ছওয়াব”-এর উপজেলা এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর রাকিবুল ইসলাম,স্বেচ্ছাসেবক শিমুল আহমেদ, জামিউর রহমান জ্বীম ও শারমিন খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
গাছের চারা বিতরণকালে ইউএনও নাজমুন নাহার বলেন, এখন বর্ষাকাল। গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়। আর দেশের জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলার জন্য গাছ লাগানো অত্যন্ত জরুরী।এসময় তিনি-শিশু শিক্ষার্থীদের গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে স্বেচ্ছাসেবী সংগঠন “ছওয়াব”-এর এই উদ্যোগকে স্বাগত জানান।
এ বিষয়ে “ছওয়াব”-এর পাবনা জেলা কো-অর্ডিনেটর মো. রুহুল আমিন বলেন,ছোট বেলা থেকেই শিশু শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে উপজেলার ১২০ জন শিশু শিক্ষার্থীর মাঝে ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিতার কবর জিয়ারতের মধ্য দিয়ে সেলিম রেজার নির্বাচনী প্রচারণা

1

নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে -মাহমুদুর রহমান মান্না

2

নওগাঁর নিয়ামতপুরে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সমূহে বার্ষিক পরীক

3

নাসিরনগরে সরকারি কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার স্বামী কারা

4

সরাইলে ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকার অর্থদণ

5

মানবতার ফেরিওয়ালা ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব

6

শিবপুরে জিয়া মঞ্চের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা

7

কুমিল্লার চান্দিনায় জমি বিরোধকে কেন্দ্র করে মারধর

8

নতুন জালিয়ারপাড়ায় ৫ বছরের শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মান

9

বিএনপি মনোনীত প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন এর সাথে মনোহরদী

10

চুয়াডাঙ্গায় তিনদিন সূর্য্যরে দেখা মেলেনি, তীব্র শীত অনুভূত হ

11

মোংলায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত অবস্থায়

12

তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতনকে স্বাগত জানিয়ে আনন্দ শোভা

13

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্

14

নিয়ামতপুরে ঐতিহ্যবাহী প্রেমগোসাই মেলা

15

অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম

16

সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের কবলে পড়া ১৩ জেলেকে জীবিত উদ্ধার

17

চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্র সহ এক যুবক আটক

18

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধা

19

ডাকসু ভিপি সাদিক কায়েমের আগমনে মাঠ পরিদর্শন ও মতবিনিময়

20