কাজী আতিকুর রহমান সনেট
প্রকাশঃ 27-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ব পরিবেশ দিবসে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় সেরা নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে

নড়াইলে বিশ্ব পরিবেশ দিবসে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে নড়াইল শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ( জেলা শিশু একাডেমী ) হল রুমে জেলার প্রগতি বিদ্যানিকেতন,নড়াইল কালেটরেট স্কুল,নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়,নড়াইল দক্ষিণ পূর্ব মডেল প্রাথমিক বিদ্যালয়,নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,ভওয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়,নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন শিক্ষা প্রতিষ্ঠান ও একাডেমীর শিশুদের নিয়ে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ৪টি গ্রুপে অংশ গ্রহনকারী শিশুরা হল ক গ্রুপে শিশু থেকে ২য় শ্রেনী পর্যন্ত,খ গ্রুপে ৩য় শ্রেনী হতে ৪র্থ শ্রেনী,গ গ্রুপে ৫ম থেকে ৬ষ্ঠ এবং ঘ গ্রুপে ৭ম থেকে ১০ম শ্রেনী পর্যন্ত প্রায় শতাধিক শিক্ষার্থীদের অংশ করে। চিত্রাংকন প্রতিযোগীতায় শিশুদের রং তুলির আচড়ে গ্রাম বাংলার গ্রামীণ চিত্র ফুটে ওঠে। এদিকে বিশ্ব পরিবেশ দিবসে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক মোঃ আব্দুল মালেক মিয়া,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (চলতি দায়িত্ব) ফজিলাতুন নেছা,নড়াইল প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক মোঃআল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি,বিচারক প্যানেলের কর্মকর্তা ও অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 
পরিবেশ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক মোঃ আব্দুল মালেক মিয়া বলেন, বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে জেলা শিশু একাডেমী নড়াইলে শিশু কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন টি বর্ণাঢ্য ভাবে পালন করে থাকি। এ বছর বৃষ্টি ও শিশু একাডেমীর গাফিলতিতে একটু বিলম্বে শুরু করা হলেও অংশগ্রহণ কারীদের উপস্থিতি সন্তোষ জনক ছিলো। এবছর চিত্রাংকন প্রতিযোগীতায় ক গ্রুপে প্রথম স্থান অধিকার করে প্রগতি বিদ্যানিকেতনের শিক্ষার্থী জয়শ্রী রক্ষিত অক্ষি,২য় স্থান অধিকার করে নড়াইল কালেক্টরেট স্কুলের শিক্ষার্থী শিহরণ সাহা এবং যৌথ ৩য় স্থান অধিকার করে নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নড়াইল দক্ষিণ পূর্ব মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শোহেণী পোদ্দার ও ধৃতি পাল। খ গ্রুপে প্রথম নন্দীনি পার,যৌথ ২য় আরাধ্যা চক্রবর্তী ও ফাতিমাতুজ জোহরা ফাতিহা,যৌথ ৩য় হয় রুদ্রদীপ দাশ ও অংকুশ বোস, গ গ্রুপে ১ম মোঃ নাবিল নাহিয়ান,যৌথ ২য় জান্নাতুল ফেরদৌস নিসা এবং মারিয়া মীম,যৌথ ৩য় রাফসা জামান রুহী ও মৌশিনা খাতুন। ঘ গ্রুপে প্রথম হয়েছে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থী মিথিলা কুন্ডু মিম,২য় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী ঈপ্সিতা বকসি, যৌথ ৩য় স্থান অধিকার করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনী শিক্ষার্থী নাজুয়া নাওয়ারা (শখ) এবং এই বিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষার্থী জয়ীতা বকসী আচল। 
উল্লেখ্য,উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায়  বিজয়ীদের মধ্যে আগামী ২৫/৬/২০২৫ তারিখে উদযাপি তব্য আলোচনা অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে ❝ব্লাড ডোনেশন সোসা

1

শৈলকুপায় অতর্কিত হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবী

2

গাইবান্ধা গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী'র মৃত্যু

3

ফুলবাড়ীতে আবাসিক ‎‌‌হো‌টে‌লে চলছে অনৈতিক কর্মকাণ্ড ক‌পোত

4

রাজবাড়ী আদালত প্রাঙ্গণে স্লোগান, ৫ জন আটক

5

সীমান্তে যুদ্ধের দামামা

6

ঝালকাঠিতে শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জা

7

গাজীপুরের কাপাসিয়ায় ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে অতিরিক্ত বিভাগ

8

শিবপুরে জাল সনদে চাকরি, তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণাল

9

ফারিয়ার সভাপতিকে হুমকির প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

10

ধানের দাম কম থাকায় নওগাঁর কৃষকদের মাথায় হাত

11

৪নং সায়েস্তাবাদ ইউনিয়ানের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

12

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠন

13

শাপলা কলি প্রতীকে ভোট চান সেনবাগের সুলতান মুহাম্মদ জাকারিয়া

14

সিলেটের মাঠেই হার্ট অ্যাটাক, মাঠ থেকেই শেষ বিদায় জাকির

15

বগুড়া জেলা যুবদলের উদ্যোগে বগুড়া সদর ৬ আসনের নির্বাচনী গণস

16

হাতীবান্ধা-পাটগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্

17

শীত নিয়ে সারাদেশে দুঃসংবাদ

18

মানিকগঞ্জ সদর হাসপাতালে এক নারীকে ধর্ষণ -২ আনসার সদস্য গ্রেফ

19

আমি নির্বাচিত হলে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে

20