মোঃ আব্দুল আউয়াল
প্রকাশঃ 24-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বিলুপ্তির পথে ঠাকুরগাঁওয়ের কাউন চাষ

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি: সুস্বাদু একটি ফসলের নাম কাউন। এক সময় মানুষজন কাউন চাল রান্না করে বিভিন্ন রকমের পিঠা ,খীর, পায়েস , খিচুরী , মলাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি করতো। কিন্তু বর্তমান প্রজন্মের কাছে এ নামটি যেনো ইতিহাসের কোনো এক ফসলের নাম । বিজ্ঞানভিত্তিক কৃষি চাষ ও কৃষিতে অধিক ফলন কাউন চাষের প্রয়োজনীয়তা কৃষকদের নিরুৎসাহিত করেছে। সময়ের ক্রমাগত পরিবর্তন ও প্রযুক্তির উৎকর্ষে কাউনের চাষকে পেছনে ফেলে নিয়ে এসেছে বছরে তিন-চার ফসলি উৎপাদন। নতুন প্রজন্মের কাছে এর পরিচিতি ধরে রাখতে কাউন চাষের প্রতি মনোযোগ বাড়ানো দরকার বলে অনেক কৃষক মনে করছেন।স্বল্প খরচ, সহজ চাষ পদ্ধতি ও পানি সাশ্রয়ী হওয়ার সত্যেও গ্রাম বাংলার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা কাউন ফসলটি আজ ঠাকুরগাঁওয়ে প্রায় বিলুপ্তির পথে।
আকচা নিমবাড়ি এলাকার কৃষক হরিদেব রায় সাংবাদিকে বলে -এবার ১৫ শতক জমিতে কাউন চাষ করছি। এটি একটি পুরানো চাষ,চাষ করতে পানি ও সার 
কম লাগে। মানুষজন কাউনের ভাত,পায়েস ও মুড়ি খায়। এছাড়াও কাউন জন্ডিস রোগের উপকার করে। কিন্তু এখন দিন দিন কাউন হারিয়ে যাচ্ছে। এখন খাওয়া জন্য বাজারে কাউন খুঁজলেও পাওয়া যাচ্ছে না। কাউন চাষি রঞ্জন দাস সাংবাদিক কে বলে – একসময় সময় কাউন অনেক বেশি চাষ করা হলেও সময়ের সময়ের সাথে কাউন চাষ হারিয়ে যাচ্ছে। কাউন চাষ যেমন লাভজনক,তেমনি কাউন পুষ্টি গুণে ভরপুর। এবার আমাদের প্রয়োজনীয় চাহিদা মিটানোর জন্য কাউন চাষ করছি। এছাড়াও এবার বাজারে কাউনের ভালো দাম আছে।
আরেকজন কাউন চাষি দিলীপ কুমার। সে সাংবাদিকে বলে – এখনাকার বাচ্চারা কাউন কেমন তা চোখের দেখেই নাই ‌। রাস্তা দিয়ে যাওয়ার সময় বাচ্চারা তাকিয়ে থাকে, তারা জানে এটা কি ফসল। এলাকায় এবার চাষ করার ফলে নতুন প্রজন্ম জানতে পারে,এটা কাউন। এলাকা থেকে কাউনের চাষ প্রায় উঠেই যাচ্ছে বলে তিনি জানান।এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে কথা বললে তারা জানান, দেশী জাতের এ ফসলটিকে আমাদের স্বার্থেই সংরক্ষণ করা উচিত।
তা না হলে পরবর্তী প্রজন্ম জানতেই পারবে না কাউন নামটি। কাউন নামের এ ফসলটি যাতে বিলুপ্ত হয়ে না যায় এ জন্য সবার এগিয়ে আসা উচিত বলে এলাকাবাসী মনে করছেন। 
এবিষয়ে ঠাকুরগাঁও জেলা অধিদপ্তর সুত্রে বলেন – কাউন একটা বিলুপ্ত প্রায় ফসল। এবার ঠাকুরগাঁও জেলায় মোট ১ হেক্টর জমিতে কাউন চাষ হয়েছে। এর মধ্যে অনেক জমিতে কাউনের সাথে সাথি ফসল হিসেবে বাদাম চাষ করা হয়েছে। দেশে এখন দানার শস্য বোরো ধান, ভুট্টা,গম সহ বিভিন্ন ফসস লাভজনক ভাবে চাষ হ‌ওয়ায়, কৃষকেরা অধিক লাভের আশায় কাউন এর পরিবর্তনে এসব ফসল চাষ করছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঠবাড়িয়ায় ঝুকিপূর্ণ ব্রিজ নিয়ে দুর্ভোগে তিন গ্রামের মানুষ ‎

1

বিরামপুরে ভোট কেন্দ্রে পরিদর্শন ও উঠান বৈঠক করেন অতিরিক্ত ডি

2

ধানের শীষে ভোট দিয়ে জনকল্যাণে কাজ করার সুযোগ দিন: কাজী আলাউদ

3

গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

4

কমলনগরে সাবেক মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিল বিক্ষুব্ধ জন

5

গোয়ালন্দে শিক্ষক সংকটের অজুহাতে ভর্তি কোঠা কমানোর অভিযোগ

6

শিবচরে শীতের আগমনে ব্যস্ত সময় কাটাচ্ছে লেপ-তোশক কারিগর

7

বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির করুন মৃত্যু

8

কিশোরগঞ্জ পৌরসভার গণভোট নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফল

9

বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

10

কলাপাড়ায় ৯ হাজার ৪৭০ জন কৃষককে বীজ ও রাসায়নিক সার বিতরণ

11

নবাবগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় সভা করলেন ধানের শীষের প্রার্থী

12

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা

13

কুড়িগ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্টে এক বৃদ্ধের মৃত্যু

14

সাংবাদিক শিশির রঞ্জনের পিতা সুনিল রঞ্জন হাওলাদারের পরলোক গমন

15

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে শিক্ষাসহায়ক উপকরণ ও

16

খুরুশকুলে মৎস্য ঘেরে যুবক খুন

17

ত্রয়োদশ জাতীয় নির্বাচনী কর্মীসভায় প্রসঙ্গে

18

রাজবাড়ী আদালত প্রাঙ্গণে স্লোগান, ৫ জন আটক

19

স্টাফ রিপোর্টার মো: আল-আমিন মাস্টার ভোলা চরফ্যাশন

20