ইব্রাহিম বাদশা
প্রকাশঃ 21-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী কাচারি ঘর

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাচারি ঘর বা বাংলা ঘর। এক সময় গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল এই ঘরগুলো। অতিথি, মুসাফির, ছাত্র ও লজিং মাস্টারের থাকার ঘর হিসেবে ব্যবহৃত এই কাচারি ঘর ছিল আভিজাত্যের প্রতীক এবং সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু। নব্বই দশকের আগেও মীরসরাই উপজেলার প্রায় প্রতিটি গ্রামে সম্ভ্রান্ত পরিবারগুলোর বাড়ির সামনেই দেখা যেত কাচারি ঘর। আধুনিকতার ছোঁয়ায় আজ সেই দৃশ্য অতীত হয়ে গেছে। এখন কেবল হাতে গোনা কিছু বাড়িতেই দেখা মেলে এই ঐতিহ্যের স্মারক। স্থানীয় প্রবীণরা জানান, টিন বা শনের ছাউনি দেওয়া চারচালা কাঠের এই ঘরগুলোর অবস্থান হতো বাড়ির সামনের উঠানে। এখানেই বসত পারিবারিক সালিশ, হতো অতিথি আপ্যায়ন, শিক্ষার পাঠ এবং পথচারীদের জন্য থাকত বিশ্রামের ব্যবস্থা। সকালে এটি ব্যবহৃত হতো মক্তব হিসেবে, আর সন্ধ্যায় গল্প আড্ডার আসর জমত।  মীরসরাই সদর ইউনিয়নের পূর্ব কিছমত জাফরাবাদ গ্রামের মাওলানা আজলুচ্ছ সোবহান হুজুরের বাড়ির সামনে এখনও একটি কাচারি ঘর দৃশ্যমান। গ্রামের  বাসিন্দা মীর হোসেন বলেন, আমাদের সময় গ্রামে প্রায় প্রতিটি বাড়ির সামনে কাচারি ঘর থাকত। এটি শুধু থাকার ঘর ছিল না, এটি ছিল সামাজিক সম্পর্ক ও যোগাযোগের কেন্দ্রস্থল। তারাকাটিয়া গ্রামের শাহ আলম জানান, আগে আমাদের বাড়ির কাচারি ঘরে লজিং মাস্টার থাকতেন। গ্রাম্য সালিশ বসত সেখানে। এখন আর সে ঘর নেই, আধুনিক নির্মাণের ভিড়ে হারিয়ে গেছে। কিছমত জাফরাবাদ এম এ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সালাউদ্দিন বলেন, কাচারি ঘর ছিল গ্রামীণ ঐতিহ্যের প্রতীক। নতুন প্রজন্ম এসব জানে না। ঐতিহ্য রক্ষায় স্থানীয় পর্যায়ে উদ্যোগ নেওয়া জরুরি। এই ধরণের স্থাপত্য শুধু অতীত নয়, বরং তা আমাদের সংস্কৃতির পরিচয় বহন করে। তাই এখনই প্রয়োজন প্রাতিষ্ঠানিক উদ্যোগ ও জনসচেতনতা গড়ে তোলা, যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ ০৩ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জিলানী জনগণের

1

পলাতক ধর্ষক আইয়ুব আলী গ্রেফতার

2

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়েট ভাইস-চ্

3

চাঁপাইনবাবগঞ্জে রোজার মাসে বিক্রির জন্য মজুদ নিম্নমানের খাঁজ

4

লালমাইয়ে ৫৪তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষ

5

গোয়ালন্দে ওসির উদ্যোগে এক হাজার ঔষধি গাছের চারা রোপণ

6

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা কেন্দ্রে ধানের শীষের কর

7

উচ্চ ফলোন বিষয়োক কৃষি প্রশিক্ষণ

8

বেগম খালেদা জিয়া দিনাজপুরে যে বাড়িতে শৈশব কাটিয়েছেন

9

শিবচরে নিষিদ্ধ ঘোষিত আ,লীগ সন্ত্রাসী কার্যক্রমের আশঙ্কায় রা

10

চরভদ্রাসনে কিশোরী কে অপহরণ করতে সন্ত্রাসী হামলা

11

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের আজমতপুর সীমান্তে নেশাজাতীয় ট্যাবল

12

দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে হান্নান অর

13

জামায়াতের মনোনীত মোঃ আব্দুল মান্নানের মনোনয়নপত্র দাখিল

14

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬

15

‎পিরোজপুর-১ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন আলমগীর হোসেন

16

বান্দরবানের লামায় প্রশাসনের বিরুদ্ধচারণকারীদের বিচার চেয়ে ম্

17

জার্নালিস্ট এসোসিয়েশন অফ কিশোরগন্জ এর কমিটি ঘোষনা

18

বকেয়া উত্তোলনের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় গ্রাহকে

19

জনগণের ভোটে নির্বাচিত হলে শাসক হিসেবে নয় একজন সেবক হয়ে কাজ ক

20