জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বিমান দুর্ঘটনায় নিহত রাইসা মনির কবর জিয়ারত করলেন জামায়াত প্রার্থী ড. ইলিয়াস মোল্লা

আব্দুল মতিন মুন্সী।।

ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর সম্প্রতি একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ফরিদপুরের রাইসা মনির কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর-১ আসনের (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা।
আজ বিকাল সাড়ে তিনটায় তিনি আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামে অবস্থিত রাইসা মনির কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় তিনি রাইসার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

সম্প্রতি একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকার উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর আছড়ে পড়ে  মুহূর্তেই আগুন ধরে যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
দুর্ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় শতাধিক শিক্ষার্থী, যাদের অনেকেই বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেধাবী শিক্ষার্থী রাইসা মনি ছিল এই ভয়াবহ দুর্ঘটনারয় শাহাদাত বরণকারী একজন শহিদ । 
সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

কবর জিয়ারত শেষে সাংবাদিকদের উদ্দেশে ড. মোঃ ইলিয়াস মোল্লা বলেন,
"রাইসা শুধু একটি পরিবারের সম্পদ নয়, সে আমাদের পুরো জাতির সম্পদ। এই ক্ষতি পুরো জাতির ক্ষতি। এই দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় নিরাপত্তার গুরুত্ব কতটা। 
আমি নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করছি। একই সঙ্গে আমি সরকারের কাছে দাবি জানাই,???? (দাবি কি?)
তিনি আরও বলেন, ভবিষ্যতে যাতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে, সেজন্য জাতীয় পর্যায়ে কঠোর নিয়ম-কানুন ও তদারকি প্রয়োজন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩, আসনে জামায়াতে ইসলা

1

উত্তরবঙ্গে কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে বিপর্যস্ত নিম্ন আয়ে

2

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

3

শাহজাহানপুরে ইজিবাইক চালক মোফা হত্যা মামলার আসামী গ্রেফতার ল

4

কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুর হোসেন গ্রেপ্তার

5

চুরির অভিযোগে ম্যাক্রো-বাস চালক নিহত

6

ঝালকাঠির নবগ্রাম বাজারে বসতঘরে আগুিকান্ডে দগ্ধ শিশু

7

হাতীবান্ধায় ফসলি জমি ও নদীতীর থেকে অবাধে মাটি কাটা: হুমকিতে

8

গোপালগঞ্জে মামলাবাজি ও হয়রানির অভিযোগে এনসিপি যুবশক্তি

9

কালাইয়ে অধ্যক্ষ আমিনুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

10

রাজশাহী জেলার তামাক নিয়স্ত্রণ ও বাস্তবায়নে লফস’র সভা অনুষ্ঠি

11

বামনায় ছাত্রদলের আনন্দ মিছিল-পথসভা অনুষ্ঠিত

12

নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা দিয়

13

বন্ডাই বিচে ভয়াবহ গণহত্যার পর অস্ট্রেলিয়ায় অস্ত্র আইন আরও কঠ

14

ভোলায় বিএনপি মিথ্যাচারের করছে এমন দাবীতে জামায়তী ইসলামের সংব

15

রাবিপ্রবিতে প্রথমবারের মতন আয়োজিত হলো জাতীয় ট্যুরিজম কনফারেন

16

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত জুটের গুদাম ও প্লাস্টিক কারখানা

17

নোয়াখালীতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

18

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা

19

কড়া নিরাপত্তায় বিমানবন্দর ছাড়লেন তারেক রহমান

20