জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিভাগ আন্দোলনে কুমিল্লার সাথে আঞ্চলিক দাঙ্গায় না জড়ানোর আহবান

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা 


নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা সভা-সমাবেশের কোথাও কোন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে কুমিল্লার সঙ্গে আঞ্চলিক দাঙ্গায় না জড়াতে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের প্রতি আহবান জানিয়েছেন জুলাই বিপ্লবী ছাত্র-জনতা।

রোববার (১২ অক্টোবর) বিকালে নোয়াখালী প্রেস ক্লাবের সহিদ উদ্দিন ইস্কান্দার কচি মিলনায়তনে জুলাই বিপ্লবী ছাত্র-জনতা, নোয়াখালীর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহবান জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান সীমান্ত।

এসময় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর সাবেক আহ্বায়ক আরিফুল ইসলাম, মুখ্য সংগঠক ফরহাদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তুষার, কাউছার, রুবেল, আপ বাংলাদেশের প্রতিনিধি হেলাল ও এনসিপি সংগঠক ইয়াসিন আরাফাত প্রমূখ।

বক্তারা বলেন, দীর্ঘ সময় ধরে আমরা নোয়াখালী বিভাগ বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে সকল আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছি। সর্বশেষ গতকাল শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহত্তর নোয়াখালী অঞ্চলকে নিয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ-সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করি। কিন্তু দুখজনক হলেও সত্য, ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচি শেষে আমাদের লোকজন বাসযোগে নোয়াখালী ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে তাদের গাড়ী থামিয়ে হেনস্থা করে কুমিল্লার কিছু বিপথগামী যুবক। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারপূর্বক শাস্তি দাবি করছি।

বক্তারা আরো বলেন, চলমান বিভাগ বাস্তবায়নের দাবির আন্দোলনে পতিত স্বৈরাচারের দোসররা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে কুমিল্লার সঙ্গে নোয়াখালীবাসীর আঞ্চলিক দাঙ্গা সৃষ্টির সুযোগ খুজছে। কুমিল্লার লোকজন নোয়াখালীবাসীর ওপর হামলা করে দেশবাসীর কাছে ঘৃণিত হয়েছেন। আমরা বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষকে অনুরোধ করবো কোন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে আপনারা আঞ্চলিক দাঙ্গায় জড়াবেন না। আমরা আমাদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করবো।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লুৎফুল্লাহেল মাজেদ ঈশ্বরগঞ্জে ধানের শীষের কান্ডারী

1

ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনে কাটা অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

2

সেনবাগে ছাত্রদল কর্তৃক "মেধা সংবর্ধনা-২০২৫" অনুষ্ঠিত

3

জামায়াতের সহযোগীতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো ন

4

ভোজগাতী ইউনিয়নে হাতপাখার প্রার্থীর তুমুল গণসংযোগ, ইসলামী আন

5

কালিয়াকৈরে নারীর লাশ উদ্ধার

6

বান্দরবানে প্রয়াস এর ১০ম তম এজিএম-২০২৫ইং অনুষ্ঠিত

7

কুলাউড়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

8

তালতলীতে ১৪৮৫ পিস ইয়াবাসহ দেবর ভাবি আটক

9

শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

10

মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্

11

এমপি না হলেও হাতিয়ার মানুষকে ছেড়ে কোথাও যাবো না_ ইঞ্জিনিয়ার

12

‎কুড়িগ্রামে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের স্মারকলিপি প্রদা

13

ঈশ্বরগঞ্জে উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীদের সহযোগিতা স্বতঃফুর্ত

14

পোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটক

15

মাদারীপুরে হানাদারমুক্ত দিবস আজ

16

‎ঝালকাঠি-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নূরুল্লাহ আশরা

17

ভোলাহাট বড়গাছী বাজারে মৃত পোল্ট্রির মাংস বিক্রি চেষ্টাকালে

18

নড়াইলের দু’টি আসনে প্রতীক বরাদ্দ

19

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র জড়িত : খামেনি

20