জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে পার্বতীপুরে খতমে কোরআন ও দোয়া মাহফিল

 মোঃ মশিউর রহমান

মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে খতমে কোরআনখানি, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে ইসলামিক ফাউন্ডেশন পার্বতীপুর কার্যালয়সহ উপজেলার বিভিন্ন মসজিদে খতমে কোরআনখানি অনুষ্ঠিত হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদ ও সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোনসহ সকল বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফিরাত কামনা করা হয়।
খতমে কোরআন শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। এই স্বাধীনতা রক্ষায় দেশপ্রেম, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয় অপরিহার্য। ইসলামের শান্তি, ন্যায় ও মানবতার শিক্ষা বাস্তবায়নের মাধ্যমেই একটি কল্যাণরাষ্ট্র গড়ে তোলা সম্ভব বলে তারা মত প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে তরুণ সমাজকে সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিলে মহান আল্লাহর দরবারে দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়। পাশাপাশি ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত ও নিপীড়িত মানুষের মুক্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন পার্বতীপুরের ফিল্ড সুপারভাইজার (এফএস) জনাব মো. শামসুদ্দোহা, জিসি ডা. হাফেজ মাওলানা মো. মশিউর রহমান, জিসি মোহাম্মদ আনিসুর রহমান, জিসি মোহাম্মদ তোফাজ্জল হোসেনসহ আলেম-ওলামা, ইমাম, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এ বছরও সারাদেশে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়ায় মশাল মিছিল

1

সুবিধাবঞ্চিত নারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

2

ওসমান হাদীর স্মরণে নাসিরনগরে এনসিপির উদ্যোগে আলোচনা সভা দোয়

3

আজ বিকেল থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন

4

নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা দিয়

5

সাতক্ষীরার আশাশুনির বড়দলে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠ

6

টাংগাইলের নাগরপুর বাজারে জামায়াতের এমপি প্রার্থী ডা.একেএম আব

7

মানব পাচার চক্রের তিন সদস্য আটক করেছে উল্লাপাড়া পুলিশ

8

স্বাস্থ সেবার FWV–FPI–FWA চাকরিজীবীদের কর্মবিরতি শুরু

9

মধুখালীতে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে নাকাল জনজীবন

10

রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের ইকরা নূরানী শিক্ষা বৃত্তি পর

11

ভোলা প্রেসক্লাব হবে সাংবাদিকদের কোনো রাজনৈতিক দলের নয়

12

কালীগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

13

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ বন্ধের সুযোগ নেই:

14

ঈশ্বরগঞ্জে উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীদের সহযোগিতা স্বতঃফুর্ত

15

পটুয়াখালীর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী খোকন কে

16

আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস উপলক্ষে পাঁচবিবিতে আলোচনা সভা

17

মিথ্যা মামলা ও জমি দখলের অভিযোগ ব্যবসায়ী পরিবারের

18

পুলিশ সুপার কাপ” আন্তঃ ইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫

19

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল থেকে বহিষ্কার হলেন সাবেক এমপি

20