রাশিদুল ইসলাম ।।
রোদ-বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট সাধারণ মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিচ্ছেন কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবির। ২৮ কুড়িগ্রাম ৪ আসনের
রৌমারী ও রাজিবপুর উপজেলাসহ দুই উপজেলাজুড়ে সকাল-সন্ধ্যা গণসংযোগ চালিয়ে তারেক জিয়ার ৩১ দফা কর্মসূচিটি বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই যুবদল নেতা।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একমাত্র সন্তান ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে এই কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।
রাজিবপুর উপজেলার প্রতিটি ওয়ার্ড ও গ্রামগঞ্জে, এবং রৌমারীর ৬টি ইউনিয়ন, রাজিবপুরের তিনটি ইউনিয়নসহ দুই উপজেলার ৯টি
ইউনিয়নের হাটবাজার ও গ্রামে দুই শতাধিক নেতাকর্মী নিয়ে গণসংযোগ করেন জেলা যুবদল সভাপতি। এসময় তিনি ৩১ দফা কর্মসূচির তাৎপর্য সাধারণ মানুষের কাছে তুলে ধরেন।
দীর্ঘদিনের রাজপথের লড়াকু সৈনিক হিসেবে রায়হান কবির কুড়িগ্রামের ৯টি উপজেলা ও ৩টি পৌরসভায় যুবদলকে সংগঠিত করে তুলছেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,
“কুড়িগ্রাম-৪ আসনটি ধানের শীষের জন্য উর্বর আসন।
আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ধানের শীষে যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করতে হবে।
মন্তব্য করুন