জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির দলীয় প্যাডে আওয়ামী লীগ নেতাদের প্রত্যয়নপত্র

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লোহাগড়া উপজেলা শাখার দলীয় প্যাড ব্যবহার করে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের পক্ষে প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগে দলটির স্থানীয় দুই নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , সম্প্রতি লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুন্সী খায়রুজ্জামান ওরফে আলম মুন্সী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম রঞ্জু বিশ্বাস যথাক্রমে যুবলীগ নেতা ও সাবেক পৌর কমিশনার মোঃ আনিচুর রহমান এবং লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ৮নং দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিনের পক্ষে দলীয় প্যাডে প্রত্যয়নপত্র ইস্যু করেন।
গত শনিবার (১৩ জুলাই) বিষয়টি ফাঁস হয়ে পড়লে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং এরই প্রেক্ষিতে লোহাগড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে অপকর্মে জড়িত ওই দুইজন বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 
সোমবার (১৪ জুলাই) লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো : আহাদুজ্জামান বাটু ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, 'দলীয় অনুমোদন ছাড়া ভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পক্ষে প্রত্যয়নপত্র প্রদান বিএনপির গঠনতন্ত্র ও নীতিমালার পরিপন্থী। বিষয়টি দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল হওয়ায় লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুন্সী খায়রুজ্জামান ওরফে আলম মুন্সী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম রঞ্জু বিশ্বাসকে
তিন (০৩) কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
লোহাগড়া উপজেলা বিএনপির  সভাপতি মো: আহাদুজ্জামান বাটু গণমাধ্যমকর্মীদের ওই দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চার দিন পর পটুয়াখালীতে খাল থেকে বস্তাবন্দি বৃদ্ধার

1

মহান বিজয় দিবসে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে নেই দৃশ্যমান প্রস্তু

2

মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পা

3

নড়াইল-২ আসনে হাতপাখা প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংয

4

ভেড়ামারায় মরনফাঁদ বটগাছ

5

নতুন জালিয়ারপাড়ায় ৫ বছরের শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মান

6

হবিগঞ্জ -৩ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন চৌধুরী আশরাফুল ব

7

দিনাজপুর-৫ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে পার্বতীপুর মহিলা দল

8

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে মা

9

মানববন্ধনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ

10

কালিগঞ্জে ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে নেংগি চ্যাম্প

11

কিশোরগঞ্জে এতিম ও দুস্থ্যদের মাঝে দুম্বার মাংস বিতরণ

12

হাজারো মেধার ঠিকানা: ১৯৪২ সালের ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র

13

জোটমুক্ত নির্বাচনে উচ্ছ্বসিত বিএনপি, চ্যালেঞ্জে অভিজ্ঞ জামায়

14

সারা দেশের মত সরাইলে ও পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্নীতি বির

15

রায়গঞ্জে অভিমানী কিশোরীর আত্মহত্যা

16

গড়েয়ায় গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে শীতবস্ত্

17

পাঁচবিবিতে ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে মেয়েরা এগিয়ে

18

দক্ষিণ ফুলবাড়িয়ার তিনটি ইউনিয়নবাসির দুর্ভোগের কারণ একটি ব

19

মাদারীপুরেে রেজিস্ট্রার অফিস থেকে প্রায় ১১ টাকা টাকা ছিনতাই

20