বাস্তহারা জনগোষ্ঠীর পুনর্বাসন ছাড়া টেকসই জাতীয় উন্নয়ন সম্ভব নয়" — মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ নিয়াজুল হক নাদিম।
শুক্রবার বরিশাল মহানগরে আয়োজিত এক পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বাস্তহারা দলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক এবং সঞ্চালনায় ছিলেন দলের মহানগর সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে বাস্তুচ্যুত জনগণের জন্য স্থায়ী পুনর্বাসন, আবাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা জরুরি।
সভায় মহানগর ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে নেতারা বাস্তহারা জনগণের অধিকার আদায়ে আন্দোলনকে আরও সংগঠিত ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য করুন