জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বান্দরবান সদর উপজেলার, সুয়ালক ইউনিয়নে একটি ইটভাটা থেকে দুই শ্রমিককে অপহরণ

এমডি সুমন

উপজেলার সুয়ালক ইউনিয়নের লামারপাড়া এলাকার ‘এএইচএন’ নামের ইটভাটায় বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে ইটভাটার মালিক বান্দরবান সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ জানিয়েছেন।

তবে বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ বলছেন, “অপহরণ কিংবা ধরে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো তথ্য নেই। তবে দুজন শ্রমিককে বুধবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে শুনেছি।”

এএইচএনের ওই দুই শ্রমিক হলেন- সদরের বালাঘাটা এলাকার বাসিন্দা জয় নাথ (৫৫) ও চট্টগ্রাম আমিরাবাদ উপজেলার সুখছড়ি এলাকার বাসিন্দা তপন দাশ (৬৫)।

সুনীল দাশ নামের ইটভাটার এক কর্মী বলেন, “প্রতিদিনের মতো বাজার থেকে ফেরার পর তপন নিজ ঘরে বিশ্রাম নিতে যান। জয়ও তখন রুমে ছিলেন। এরপর দীর্ঘক্ষণ তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে সহকর্মীরা খোঁজ নিতে গেলে রুম ফাঁকা দেখতে পান।”

তিনি বলেন, “পরে তপনের মোবাইলে কল দিলে ‘অচেনা’ একজন ব্যক্তি ফোন ধরে বলেন যে, তারা আশপাশেই আছে। ইটভাটার বিষয়ে আলোচনা হচ্ছে।

“এর কিছুক্ষণ পর থেকেই ফোন বন্ধ পাওয়া যায়। এরপর স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলেও তাদের আর হদিস মেলেনি।”

সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, “আমরা স্থানীয়ভাবে অনেক খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোথাও তাদেরকে পাওয়া যায়নি।

“পাশে ঝিড়িতে পায়ের ছাপ পাওয়া গেছে। তবে কে বা কারা নিয়ে গেছে তা জানা যায়নি।”

ইটভাটার মালিক আব্দুল কুদ্দুছ বলেন, “আমার ভাটার কারও সঙ্গে কোনো বিরোধ বা লেনদেন বাকি নেই। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে, তা আমাদের জানা নেই।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নান্দাইলে পায়ে শিকল বাধা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

1

ঢাকা -ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত -৩

2

ময়মনসিংহে বিএনপি নেতাকে মারধরের ঘটনায় চেয়ারম্যান সহ আটক তিন

3

‎নোয়াখালীতে দুজন মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত

4

যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশে বিলম্ব, কলকাতায় মধ্যশিক্ষা

5

দিনাজপুর জেলা পুলিশের অভিযানে গত ১২ ঘন্টায় মোট ৮৬ জনকে গ্রেফ

6

শ্রীপুরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক আটক

7

লুৎফুল্লাহেল মাজেদ ঈশ্বরগঞ্জে ধানের শীষের কান্ডারী

8

বগুড়া জেলা যুবদলের উদ্যোগে বগুড়া সদর ৬ আসনের নির্বাচনী গণস

9

রায়পুরে মাদকবিরোধী বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

10

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক ব্যবস

11

নাসির নগরে গম চাষে অনাগ্রহী কৃষকদের,খুঁজে নিচ্ছে বিকল্প পথ

12

দিনাজপুরে বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ

13

হাঁস চুরি হলে যথাযথ ব্যবস্থা নেব: রুমিন ফারহানা

14

নোয়াখালীতে জমি নিয়ে বিরোধ হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা প

15

মাদারীপুরে প্রস্তাবিত নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য

16

কারাগারে মাদক সিন্ডিকেট! কারারক্ষীদের যোগসাজশে নেশার বাজার

17

নির্বাচনী মাঠে কামরুজ্জামান রতনের শক্তিশালী প্রত্যাবর্তন

18

সারা দেশে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ বিরোধী দিবস পালিত

19

বরগুনা তালতলীতে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালা অনুষ

20