মাহমুদুল হাসান।।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বানারীপাড়ায় আলোচনা সভা ও র্যালির আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র যুব বিভাগ, বানারীপাড়া উপজেলা শাখা।
“বিশ্বের পরিবর্তন আসে যুবকের হাত ধরে, ২৪শের গণ অভ্যুত্থানের বড় হাতিয়ার এই যুবক” — এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য ও অফিস সম্পাদক অধ্যাপক মাসুদুর রহমান সিকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল ও পৌর আমীর কাওসার হোসাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসানসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বানারীপাড়া উপজেলা জামায়াতের অফিস বাইতুন্নাজাত কমপ্লেক্স থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।