জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বাঘাইছড়ি জামায়াতের উদ্যোগে গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন

মোঃ রোবায়েত


বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আমীর মাওঃ কবির আহমদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সহঃ সেক্রেটারি মু. আবছার হোসেনসঞ্চালনায়, উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সমাবেশ বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব জাফর আহামদ,  শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সেক্রটারী মোঃ সাইফুল ইসলাম, ইসলামি ছাত্রশিবির বাঘাইছড়ি উপজেলার সভাপতি মু. ইউসুফ, উপজেলা জামায়াতের প্রচার সেক্রেটারি ডাঃ সরদার আব্দুর রহিম, পৌর জামাতের সভাপতি কাজী নেয়ামত উল্লাহ, পৌর জামায়াতের সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিল মু. ওবাইদুল হক। বক্তারা বিগত ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের শহীদের স্মরণ করেন। বিচার ও সংস্কার কার্যক্রম শেষে দ্রুত পি.আর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি দাবী জানান। সমাবেশ শেষে গণমিছিলের আয়োজন করা হয়। গণমিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয়ে এসে শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

1

প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

2

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও স্কুল ফিডিং মানোন্নয়নে মতবিনিময় সভা

3

চিলমারীতে মিড ডে মিল এর উদ্ধোধনে আনন্দিত শিক্ষার্থীরা

4

সুনামগঞ্জে নতুন জেলা পুলিশ সুপার দায়িত্ব গ্রহন করেন।

5

মাদারীপুরে বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক বিয়ে করতে অস্বীকার

6

রংপুর সদর--৩ আসনে বিএনপির মনোনয়ন উত্তোলন

7

দৌলতপুরে সরকারি রাস্তা দখল করে বসত বাড়ি হিসেবে বসবাস করিতেছ

8

কালিগঞ্জ নবীন নগর নূরানী মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণে মানবিক উ

9

কিশোরগঞ্জে ছয়টি আসন চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষনা

10

কালিয়াকৈরে সোনালী সংঘের উদ্যোগে কম্বল বিতরণ

11

বেগম জিয়ার মৃত্যুতে টনকী বাজারের প্রতিটি দোকানে কালো পতাকা

12

পার্বতীপুরে ৩৪তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ

13

নবাবগঞ্জে দিশবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল ঘোষণা

14

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবা ও নগদ অর্থসহ আটক

15

নাওডোবা ইউনিয়নে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

16

তাড়াইলবাসীর জন্য থানার দরজা দিন রাত ২৪ ঘন্টা খোলা

17

নাসিরনগরে ওলামা দলের বৈধ কমিটি পুর্নবহাল অবৈধ কমিটি প্রত্যাখ

18

হিলিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

19

সিরাজগঞ্জ–১ আসনে সেলিম রেজাকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে

20