রোবায়েত হোসেন
প্রকাশঃ 21-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বাঘাইছড়ির মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাঙ্গামাটি  জেলার বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক  বাজারে  রাত প্রায় ১:০০ ঘটিকার সময়  এক ভয়াবহ  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ । এই অগ্নিকাণ্ডের প্রায় ৩০টি দোকান হ্মতিগ্রস্থ হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাঘাইছড়ি উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয় জনতা, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।অগ্নিকাণ্ডে মুদি, কাপড়, ওষুধ ও চায়ের দোকান সহ প্রায়  ৩০টির বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে  ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই উপজেলায় একটি ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। ২০১৮ সালে ফায়ার স্টেশন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও সাত বছরেও কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ও স্থানীয় জনসাধারণ। এ ঘটনায় দ্রুত ফায়ার স্টেশন নির্মাণের দাবি নতুন করে জোরালো হয়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় তথ্য গোপন করে নিজ জেলায় চাকরির অভিযোগ

1

গাজীপুরে এক বছরে প্রায় ২৩৭৫ টি ছিনতাই

2

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ

3

দারুল কোরআন একাডেমি হাফেজিয়া মাদ্রাসায় হিফজ সমাপ্ত ছাত্রদের

4

প্রেমের টানে ঘর ছাড়া তরুণী

5

ঈশ্বরদীতে জেলা প্রশাসনের ভোটকেন্দ্র পরিদর্শন ও নির্বাচনী মহড়

6

আজ ৬ ডিসেম্বর ছাতক শহর মুক্ত দিবস

7

মিথ্যা নিকাহনামা ও মিথ্যা গনধর্ষণ মামলায় ন্যায়বিচারের দাবিতে

8

পার্বতীপুরে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে আউটরিচ ক্যাম্প

9

নরসিংদী আবারও ভূমিকম্পে আতন্ক, রাস্তায় নেমে এলো মানুষ

10

গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্র

11

মাদারীপুর-৩ আসনে ড. কাজী আবুল বাসারকে মনোনয়ন দেয়ার দাবিতে এল

12

বদলগাছীতে প্রকাশ্যে চলছে অবৈধ ভিটা মাটি কাটা

13

অন্তর্ভুক্তিমূলক মেলা–২০২৫ অনুষ্ঠিত

14

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

15

বেনাপোল দিয়ে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি, বন্দরে বিশেষ

16

ধামইরহাটে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

17

পোরশায় ১৬বিজিবি নিতপুর বিশেষ টহল কর্তৃক

18

হবিগঞ্জ পৌর এলাকার যশেরআব্দায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

19

মাগুরা-২ আসনে কাজী সালিমুল হক কামালের মনোনয়ন দাবিতে বিশাল জন

20