জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বাঘাইছড়িতে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাঘাইছড়ি প্রতিনিধি।।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে শুরু হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫। 

রবিবার ২১/০৯/২০২৫ ইং সকালে বাঘাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়াম এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি হুমায়ন কবির, অফিসার্স ইনচার্জ, বাঘাইছড়ি থানা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুসাদ্দিক সরকার রাজন, যুব উন্নয়ন কর্মকর্তা - বাঘাইছড়ি, জ্ঞানরঞ্জন চাকমা, প্রধান শিক্ষক - তুলাবন উচ্চ বিদ্যালয় এবং শান্তি বিকাশ চাকমা, সিনিয়র শিক্ষক - বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসিপ্লিন প্রদর্শনী দর্শকদের দৃষ্টি কাড়ে। এ সময় মাঠে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিরা করতালির মাধ্যমে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা, দলগত চেতনা এবং নেতৃত্বের গুণাবলি অর্জন করে। আমি আশা করি, শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করবে এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমি অনুরোধ করছি, যেন তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ তৈরি করে দেয়।

বিশেষ অতিথিরা বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা নৈতিকতা, অধ্যবসায় ও সময় ব্যবস্থাপনা শেখে। আগামী দিনের নেতৃত্ব গড়ে তোলার জন্য নিয়মিত ক্রীড়া কার্যক্রম অপরিহার্য।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অংজিং মারমা প্রতিযোগিতার সার্বিক কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, খেলা হোক বন্ধুত্বপূর্ণ আচরণে। এই খেলা সুন্দর ভাবে শেষ করতে সকলের সহযোগিতা কামনা করছি। 

এছাড়াও উক্ত অনুষ্ঠানে শৃংখলা ও মেডিকেল টিম হিসেবে আছেন, যুব রেড ক্রিসেন্ট, বাঘাইছড়ি উপজেলা টিমের প্রশিক্ষিত ভলেন্টিয়ার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল টিম।

দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে বলে আয়োজকরা জানিয়েছেন। আগামী ২৭/০৯/২০২৫ ইং তারিখ পর্যন্ত দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে এবং চূড়ান্ত দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে সাত দিনব্যাপী হরিনামযজ্ঞের সমাপ্তি

1

ভূরুঙ্গামারীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রাণবন্ত কুইজ প্

2

টাংগাইলের নাগরপুরের বেকড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে শ

3

মহাকালের সমাপ্তি বেগম জিয়ার সমাধি

4

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা জনপ্রিয়তার শীর্

5

ময়মনসিংহে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটসের ২৩৩তম স্কাউটিং কোর্স

6

গোপালগঞ্জে ২ আসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্

7

জাগুয়া ইউনিয়নের তাঁতীদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট

8

কুমিল্লার চান্দিনায় বাস তল্লাশিতে বিদেশি পিস্তল উদ্ধার

9

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ

10

রাজিবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিক

11

গোয়ালন্দে এইচ এস সি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সন্মাননা স

12

রামেক হাসপাতালে লাশবাহী গাড়ির সিন্ডিকেট, জিম্মি রোগীর স্বজনর

13

সাদুল্লাপুরে শিক্ষিকার গালকাটা ঘটনায় প্রাক্তন স্বামী গ্রেফতা

14

গাইবান্ধায় গাঁজাসহ দুইজন গ্রেফতার

15

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে

16

পটুয়াখালী গলাচিপায় যথাযথ মর্যাদায় পালিত মহান বিজয় দিবস

17

নরসিংদী-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সরদার সাখাওয়াত হ

18

পিরোজপুরে ব্যবসায়ীসহ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

19

কালিগঞ্জে পরিচ্ছন্নতার জন্য প্লাস্টিক ডাস্টবিন স্থাপন কর্মসূ

20