রোবায়েত হোসেন
প্রকাশঃ 10-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বাঘাইছড়িতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায়   পুলিশের বিশেষ অভিযানে খেদারমারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি "মদন মল্লিক" (৪৭) কে গ্রেফতার হয়েছেন বাঘাইছড়ি থানা পুলিশ। 

শুক্রবার (৯ই মে) সকালে বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, ২০২২ সালে ২৬শে অগাষ্ট স্বেচ্ছাসেবক দলের একটি সমাবেশে হামলার ঘটনার সাথে জড়িত ছিলো। আওয়ামী লীগ সরকারের পতনের পর, চলতি বছরের ৯ই মার্চ বাঘাইছড়ি থানায় ওই ঘটনার প্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর: ০১/০৯-০৩-২৫)। 

মামলাটি দায়ের করেন বাঘাইছড়ি  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: হাবিব আল হাছান, পিতা: হাসান আলী। মামলায় মদন মল্লিককে অজ্ঞাতনামা আসামি হিসেবে চিহ্নিত করে গ্রেফতার করা হয়।

উক্ত মামলায় বাংলাদেশ দণ্ডবিধির মোট ১২টি ধারা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে— ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৪৩৫/১০৯/১১৪/৩৪/৫০৬(২)। এই ধারাগুলোর মধ্যে রয়েছে অবৈধ জামায়েত আঘাত, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ, ক্ষতিসাধন এবং জীবননাশের হুমকিসহ একাধিক অভিযোগ।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির জানান,"মদন মল্লিক" বাঘাইছড়ি থানা'র ৩১নং খেদারমারা ইউনিয়নের "র্নিমল মল্লিকের" ছেলে। তিনি একজন রাজনৈতিক নেতা হলেও তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। বিগত সরকারের আমলে তিনি ক্ষমতার অপব্যবহার করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিলেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানির ঘটনাও তার বিরুদ্ধে রয়েছে।
তিনি আরও বলেন, "গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তে আরও ব্যক্তির সম্পৃক্ততার সম্ভাবনা রয়েছে।"গ্রেফতারের পর মদন মল্লিককে আজ (৯ই মে) সকালে রাঙ্গামাটি জেলা আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনে আরও অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে। ও বাঘাইছড়িতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজিবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোক

1

কিশোরগঞ্জের ছয় আসনে ৬১ জনের মনোনয়নপত্র জমা:স্বতন্ত্র ১৩জন

2

স্থানীয় সাংবাদিকদের সাথে নওগাঁ-১ আসনের জামায়াত মনোনীত প্রর্থ

3

বিষ্ণুপুর ইউনিয়নে রানওয়ে বাজারে নির্বাচনী পরামর্শ সভা

4

পুনর্বাসনের আলোকপথ দেখাল মৌলভীবাজার কারাগার

5

শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল

6

মহানগরের দক্ষিণ বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম রেজার

7

নাটোরে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোপা

8

কালিগঞ্জে বাগদা চিংড়িতে পুশ, ব্যবসায়ীকে জরিমানা

9

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গিলাতলা ০৬ নং ওয়ার্ড বিএনপির উদ্য

10

রাজবাড়ীতে ধানের শীষের প্রার্থী হারুন অর রশিদ হারুনের নির্বাচ

11

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর মন

12

কুয়েটে ‘শাহ্ সিমেন্ট-কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্না

13

হবিগঞ্জে প্রচন্ড শীতে গরম কাপড়ের দোকানে ক্রেতাদের উপচে পড়া

14

পার্বতীপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ‘হ্যাঁ ভোটের’ পক্ষে

15

ইসির সামনে রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধনের দাবিতে বিক্ষোভ

16

লক্ষ্যমাত্রার চেয়ে বেশী মধু উৎপাদন হচ্ছে শিবগঞ্জে

17

দৌলতপুরে গ্রাম আদালত বিষয়ক ইউপি সদস্যদের আট দিনব্যাপী প্রশিক

18

আজ বিকেল থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন

19

নিয়ামতপুরে সড়কে কাঁচা বাজার জনদুর্ভোগ চরমে

20