জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের জন্য খারাপ লাগছে বিশ্বকাপে ডাক পাওয়া স্কটল্যান্ডের

  এম জিশান পারভেজ

নিরাপত্তাশঙ্কায় ভারতে গিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি হয়নি বাংলাদেশ। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাই বাংলাদেশের বদলে বিশ্বকাপ খেলার সুযোগ দিয়েছে স্কটল্যান্ডকে। শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড।

তবে জানিয়েছেন, হুট করে সুযোগ পেলেও বিশ্বকাপ খেলতে স্কটল্যান্ড পুরোপুরি প্রস্তুত। স্কটিশদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্ধারিত সময়ের মধ্যে ভিসার কাজ শেষ করা এবং টিকিট কাটা।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে শুরু হচ্ছে ২০ দলের টি-টুয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের জায়গায় গ্রুপ ‘সি’-তে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। এভাবে বাংলাদেশ বাদ পড়ায় দলটির প্রতি সহমর্মিতা আছে কি না, এমন প্রশ্নে ক্রিকেট স্কটল্যান্ডের অস্ট্রেলিয়ান প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড বলেন, ‘অবশ্যই আছে। বাংলাদেশ দলের প্রতি আমাদের পুরো সহানুভূতি আছে।’
বাংলাদেশের জায়গায় সুযোগ পাওয়া স্কটল্যান্ডকে এখন গ্রুপ পর্বে লড়তে হবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া ইতালির বিপক্ষে। বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা দলগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ে 

লিন্ডব্লেড আরও বলেন, ‘আমরা কখনোই এভাবে বিশ্বকাপে যেতে চাইনি। বিশ্বকাপের একটি নির্দিষ্ট বাছাইপ্রক্রিয়া আছে। কেউই এমন পথে বিশ্বকাপে খেলতে বা আমন্ত্রণ পেতে চায় না। আমরা বুঝি, আমাদের অংশগ্রহণটা একেবারেই ব্যতিক্রম পরিস্থিতির ফল। আর সে কারণেই বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আমাদের খারাপ লাগছে।’

এগিয়ে থাকার সুবাদে এই ‘লটারি’ লেগেছে স্কটিশদের।

তবে মাঠে নামার আগে স্কটিশদের লড়তে হচ্ছে সময়ের সঙ্গে। এখনো ফ্লাইট আর ভিসার প্রক্রিয়া শেষ হয়নি। ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড অবশ্য স্কাই স্পোর্টসকে বলেছেন, তাঁরা যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। জার্সি গোছানো শেষ, খেলোয়াড়েরাও তৈরি।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে হবে তাদের। আগামী ১৪ ফেব্রুয়ারি—অর্থাৎ, ভালোবাসা দিবসে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্কটল্যান্ড। এডিনবরার হাড়কাঁপানো শীত ছেড়ে ভারতের কড়া রোদে মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জিং হলেও দমে যাচ্ছে না তারা। লিন্ডব্লেড বলেন, ‘আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এখন দিনে ২১ ঘণ্টা সক্রিয় থাকে। সাত দিনের মধ্যে স্কটল্যান্ড থেকে ভারতে দল পাঠানো সোজা কথা নয়! তবে আইসিসি আমাদের সাহায্য করছে। যদি সব ঠিক থাকে, তবে এ সপ্তাহের শেষেই দল ভারতের বিমানে চড়বে।’

ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে হওয়া ২০২৪ বিশ্বকাপে কিন্তু স্কটল্যান্ড বেশ চমক দেখিয়েছিল। বৃষ্টি বাগড়া না দিলে হয়তো গ্রুপ পর্বে ইংল্যান্ডকে হারিয়ে দিত! অস্ট্রেলিয়ার বিপক্ষেও চোখে চোখ রেখে লড়েছিল।

এবারের টুর্নামেন্ট নিয়ে লিন্ডব্লেড বেশ আশাবাদী। তাঁর কথা, ‘আমরা সেরা দলগুলোর বিপক্ষে খেলতে মুখিয়ে আছি। কিছু অঘটন ঘটাতে চাই। প্রস্তুতির ঘাটতি থাকায় আমাদের ওপর চাপ হয়তো কিছুটা কম, কিন্তু নিজেদের কাছে আমাদের প্রত্যাশা অনেক।’



 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর উপজেলা স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা

1

পার্বতীপুরে মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

2

লোহাগাড়ায় মুহিব হামলা মামলার প্রধান আসামি আটক, অভিযানে আহত প

3

সোনাইমুড়ির নদনা বাজারে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামের সন্

4

দ্বিতীয় সপ্তাহে দ্বিগুণ সিয়ামের ‘জংলি’

5

টবগী ইউনিয়নে মহিলা দলের নির্বাচন প্রচারণা

6

সন্ধ্যার মধ্যে দেশের ৪ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

7

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২০ (বিশ) গাঁজা উদ্ধার; প্রাইভেটকার

8

শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেট

9

ভাঙ্গুড়ায় বিদ্যালয়ে চৌকি, বিশ্রাম নেন প্রধান শিক্ষক ও তার

10

পাবনায় তথ্য গোপন করে নিজ জেলায় চাকরির অভিযোগ

11

পোরশায় অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করলেন ইউএনও

12

ইউটিউবে ওয়াজ শুনে ইসলাম গ্রহণ

13

বিএনপির এবং জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

14

গ্রামীণ সমাজে দীর্ঘস্থায়ী বিবাদ: কারণ ও পতিকার

15

মহাকালের সমাপ্তি বেগম জিয়ার সমাধি

16

গোপালগঞ্জ ০৩ আসনের বিএনপি প্রার্থী -এসএম জিলানীর,নির্বাচনী প

17

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানুষের ঢল

18

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

19

ধামরাইয়ে প্রতিবন্ধী ভাইয়ের উপর আপনভাইয়ের হামলা

20