জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বরিশালে অনুষ্ঠিত হয়েছে আন্তধর্মীয় সম্প্রীতির আঞ্চলিক সংলাপ

 মিজানুর রহমান মুবিন
 সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শ্লোগান কে সামনে রেখে বরিশালে অনুষ্ঠিত হয়েছে "আন্তঃধর্মীয় সম্প্রতি, বাস্তবতা ও করনীয় শীর্ষক " আঞ্চলিক সংলাপ। দি হাঙ্গার প্রোজেক্ট এর আয়োজনে বুধবার  (১৪ জানুয়ারী) সকাল ১০ টায় বরিশাল ক্লাবের অমৃত লাল দে মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন আগইলঝাড়া উপজেলার পিএফজি সমন্বয়কারী জেমস রিপন বাড়ই। সংলাপের শুরুতে সকল অংশগ্রহণকারী সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। ইসলাম ধর্মীয় প্রতিনিধি  পবিত্র কোরআন থেকে তেলোয়াত এবং শান্তি ও সম্প্রীতির বিষয়ে আলোকপাত করেন ইমাম মাওলানা সামসুল হক, একইভাবে পবিত্র গীতা পাঠ ও সম্প্রতির বিষয়ে আলোকপাত করেন পুরোহিত সুকদেব গোস্বামী এবং পবিত্র বাইবেল থেকে শান্তি ও সম্প্রীতির বানী শোনান রিচার্ড দিগন্ত।  আঞ্চলিক এ সংলাপে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব খন্দকার আনোয়ার হোসেন, 
বিশেষ অতিথি  বরিশালের পুলিশ সুপার  ফারজানা ইয়াসমিন,  বরিশাল ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ জনাব মোঃ নুরুল ইসলাম, বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক একেএম আক্তারুজ্জামান, সুজন বরিশাল জেলা কমিটির সভাপতি গাজী জাহিদ হোসেন। অনুষ্ঠিত সংলাপে স্বাগত বক্তব্য রাখেন   পান বরিশাল কমিটির সমন্বয়কারী সাংবাদিক ফারুক হোসেন খান।  আন্তঃধর্মীয় সম্প্রতির সংলাপ, এর প্রয়োজনীয় ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন  বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সুপ্রভাত হালদার। সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্ম ভিত্তিক ভুমিকা নিয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন বরিশাল জেলা ইমাম সমিতির সভাপতি  মাওলানা মুফতি আব্দুস সালাম, বরিশাল শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরের পরিচালক শ্রীমান অমিত গোবিন্দ দাস, চার্চ অফ বাংলাদেশ ও বিশপ বরিশাল ডায়েসিস এর ডেপুটি মডারেটর রাইট রেভাঃ সৌরভ ফলিয়া। এর পরে সম্প্রতি বজায়ে নিজ এলাকায় কাজ করার উদ্ভুদ্ধ করতে নাটিকা উপস্থাপন করা হয়। শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন ঝালকাঠি পিএফজির পিস এ্যাম্বাসেডর এ্যাড. মিজানুর রহমান মুবিন, নলছিটি পিএফজি কো-অর্ডিনেটর মোঃ খলিলুর রহমান, এ্যাম্বাসেডর মোঃ আনিসুর রহমান হেলাল, কাঠালিয়া উপজেলা পিএফজির এ্যাম্বাসেডর মোঃ নাসির হাওলাদার, বাবুগঞ্জ নাসির হোসেন, রাজাপুর উপজেলা পিএফজি সদস্য নাসিমা বেগম সহ পিএফজি সদস্যরা এবং ইয়ুথ সদস্যবৃন্দ। 
সংলাপে শান্তি ও সম্প্রীতি রক্ষায় ঘোষণা পত্র পাঠ করেন পিএফজি রাজাপুর উপজেলার কো-অর্ডিনেটর সৈয়দ হোসেন।  ঘোষণা পত্রে সকলে একমত পোষন করে নিজ এলাকায় সম্প্রীতি বজায় রাখতে  অংশগ্রহণকারী সকলে ঘোষণা পত্রে স্বাক্ষর করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন ভেস্তে গেল ১ বক্স নীতি

1

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

2

বাগেরহাটে বাসের বাংকার থেকে ১১ কেজি গাজাঁ

3

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিমের সাথী সমাবেশ

4

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নি*হ*ত

5

NGOF - UNDP -GCAপ্রকল্পের উদ্দ্যোগে আনুলিয়া ইউনিয়নে নিরাপদ প

6

নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগে যুগান্তকারী উন্ন

7

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনু

8

স্বামী–স্ত্রীর একযোগে বিএনপির ৩১ দফা প্রচারণা

9

বান্দরবানের লামায় চেয়ারম্যানদের স্বাক্ষর দিচ্ছেন বিএনপি নে

10

অডিটে ধরা পড়ল অর্থ নয়ছয়: আমিরাবাদ জনকল্যাণ বালিকা বিদ্যালয়ের

11

বসুন্দিয়ায় নারী মাদক ব্যবসায়ী আটক

12

মোংলায় যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

13

মাগুরায় সাংবাদিককে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করার অভিযোগ

14

সিলেটের ওসমানীনগরে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়

15

হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি আল আমিনের

16

সাংবাদিক ও নারী মাঠকর্মীদের সাথে সতন্ত্র প্রার্থী মুজাহিদ ব

17

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর - ১ সমৃদ্ধ সমাবেশ

18

সাতক্ষীরায় যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানবব

19

তারেক রহমানকে স্বাগত জানাতে কক্সবাজার-২, আসনের বিএনপি'র ১০ হ

20