জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বরিশালের বানারীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি

মাহমুদুল হাসান

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘটিত হয়েছে দুঃসাহসিক চুরির ঘটনা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে অজ্ঞাত চোরেরা বিদ্যালয়ের দরজার তালা ভেঙে অফিস কক্ষে প্রবেশ করে বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

চোরেরা অফিস কক্ষ থেকে দুইটি ল্যাপটপ, একটি প্রজেক্টর, একটি সিলিং ফ্যান, হাজিরার জন্য ব্যবহৃত ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি রাউটার, একটি ঘণ্টা, সাউন্ড বক্সসহ বেশ কিছু মালামাল চুরি করে নিয়ে যায়। এতে বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষকরা।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্মৃতি রানী ঢালী বাদী হয়ে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

স্থানীয়রা জানান, বিদ্যালয়ে কোনো প্রহরী বা সিসিটিভি ক্যামেরা না থাকায় দীর্ঘদিন ধরে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করলে এ ধরনের চুরি আরও বাড়তে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা নির্বাচনী জনসভা

1

মায়ের দেখানো পথে নির্বাচনী প্রচারণা শুরু করছেন তারেক রহমান

2

ঘাটাইলে পিতার ছুরিকাঘাতে তিন বছরের শিশুকন্যা নিহত

3

চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাংগা সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ১৭

4

চাতরী চৌমুহনীতে ফুটপাত দখলে মারাত্মক জনদুর্ভোগ

5

রেমিট্যান্স প্রবাহের পরিমাণ বৃদ্ধির হার

6

ছাত্র সংসদ নির্বাচনসহ ২৯ দফা দাবিতে এমসি কলেজ শিবিরের স্মারক

7

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি কর্মকর্তার নির্দেশে পরিচ্ছন্নতা অভি

8

গজারিয়ায় যুবকের মৎস্য প্রজেক্টে বিষপ্রয়োগ লাখ টাকার মাছ নিধন

9

হালুয়াঘাটে গারোদের বৃহত্তম ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে

10

নড়াইলের হাটবাড়িয়া জমিদারবাড়ি ডিসি পার্কের রাস্তাপ্রশস্ত করণ

11

হিলিতে নিজ শয়ন কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

12

ঝালকাঠির দুটি আসনে ২৫জনের মনোনয়ন জমা

13

কলমাকান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

14

ধোবাউড়া উপজেলা পরিষদের সামনে জাল দলিল ও ভুয়া আইডি কার্ড তৈরি

15

মানব সেবী আজিজুর রহমানের সৌজন্যে সোনাপুরে চ্যারিটি গ্রুপের

16

দীর্ঘদিন পর রায়গঞ্জে ধর্ষণকাণ্ডের আসামি গ্রেপ্তার

17

পোরশায় উৎসব মুখর পরিবেশে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পাল

18

কোটালীপাড়ায়-মন্দিরে মন্দিরে "শ্রী শ্রী কার্তিক" পূজার প্রস্ত

19

গাজিপুরে বিবাহ বিচ্ছেদের হার ঊর্ধ্বমুখী

20