মোহাম্মদ মেজবাহ উদ্দিন
প্রকাশঃ 24-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বরগুনায় গাছের নিচে চাপা পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বরগুনার তালতলীতে গাছের নিচে চাপা পড়ে শরীয়ত বিশ্বাস (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৮ টায় উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আলম প্যাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত শরীয়ত বিশ্বাস পঁচাকোড়ালিয়া গ্রামের আলমগীর বিশ্বাসের ছেলে।
জানা গেছে, শরীয়ত বিশ্বাস তার দুই বন্ধু সুজন ও শাওনের সঙ্গে মোটরসাইকেলে করে পচাকোড়ালিয়া বাজারে নাস্তা খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আলম প্যাদার বাড়ির সামনে পৌঁছালে রাস্তার পাশে শ্রমিকদের কাটা অবস্থায় একটি মেহগনি গাছ হঠাৎ তাদের ওপর পড়ে। গাছের নিচে চাপা পড়ে শরীয়ত বিশ্বাস, সুজন ও শাওন আহত হন। 
স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীয়ত বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। 
প্রত্যক্ষদর্শীরা জানান, আলম প্যাদা নামের ওই ব্যক্তি তার কাজের লোক দিয়ে মেশিন ব্যবহার করে গাছ কাটছিলেন। তবে গাছ কাটার সময় রাস্তার পাশে কোনো সতর্কতামূলক চিহ্ন বা সিগনাল ছিল না, যা এ দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করছেন এলাকাবাসী। 
শরীয়ত বিশ্বাস চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ছাত্র ছিলেন। 
স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহজালাল বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি এ বিষয় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত.

1

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি দিনাজপুর জেলা পুলিশের বিনম্র শ

2

আমন ধানের ফলন ভালো

3

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী এইচ এম ই

4

পার্বতীপুর থানার 2 নং মন্মতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি

5

বাহাদুরপুরে টলির ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

6

হাতিয়া যুবশক্তির নেতার বিএনপিতে যোগদান

7

কেন্দুয়া গোয়াল ঘর থেকে ৪ লক্ষ টাকার গরু চুরি

8

চাতরী চৌমুহনীতে ফুটপাত দখলে মারাত্মক জনদুর্ভোগ

9

দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

10

নাসির নগরে সাবেক বিএনপি নেতা এস এ কে একরামুজ্জানের আবেকঘন

11

ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন

12

জানুয়ারিতে ২০২৬ জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

13

শিক্ষা নামে চলেছে ব্যাবসা

14

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

15

বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন

16

কেরানীগঞ্জে খেলাধুলার উন্নয়নে পীয়ারলেস ইয়ুথ ক্লাবে উপজেলা প্

17

উচ্চপদস্থ চাকরির মায়া ত্যাগ উদ্যোক্তা হলেন ভাঙ্গুড়ার কৃষিবি

18

শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী

19

আখাউড়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

20