মোঃ মহিদুল রহমান
প্রকাশঃ 25-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বন্দরে ৫০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

বন্দরে ৫০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মর্জিনা আক্তার (৩০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 
শনিবার (২৪ মে) বিকেল সাড়ে ৪টায় বন্দর বাসষ্ট্যান্ডের উত্তর পার্শ্বে নিউ বিসমিল্লাহ আয়রন স্টোরের সামনে পাকা রাস্তার উপরে অভিযান ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী মর্জিনা আক্তার কুমিল্লা জেলার কোতোয়ালি থানার শুভপুর এলাকার আক্তার মিয়ার মেয়ে ও সুমন মিয়ার স্ত্রী। বর্তমানে সে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার বীর সিংহ এলাকায় বসবাস করে আসছে। 
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তার হওয়া নারী মাদক ব্যবসায়ী মর্জিনা দীর্ঘ দিন ধরে নারায়নগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্যানিটি ব্যাগ তল্লাশি চালিয়ে ব্যাগে রক্ষিত পলিথিনে মোড়ানো মিথাইল অ্যামফিটামিনযুক্ত ৫০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। 
ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী মর্জিনার বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যতে শোক সভা ও দোয়া মাহফিল

1

Medal of Success 2025-এ সম্মানিত হলেন অনন্য সফলতার অধিকারীরা

2

বাপের জমির ভাগ নিতে সাত বোনের তোরজোর

3

কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার

4

শিবগঞ্জে যুবদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকী‌ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যা

5

৫০ লক্ষ টাকার মাছ মেরে ফেলছে দুর্বৃত্তরা

6

পিরোজপুরে এক উপজেলা'য় বিএনপি'র আহ্বায়ক কমিটি'র অনুমোদন

7

শার্শায় আন-নূর একাডেমি, বেনাপোলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্র

8

চাঁপাইনবাবগঞ্জে ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণ,

9

বান্দরবানের লামায় সিনিয়র সহকারী জজ আদালত স্থাপনের দাবিটি এখন

10

নিয়ামতপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বি

11

কমান্ডর চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এম মঈনুল হাসান পরিদ

12

জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি সবসময় মাঠে থাকবে

13

সে বোঝা নয়, সে আমার ভাই! ​কলমে- ইরি অতনু

14

স্বেচ্ছাচারিতা ও খেলাপি ঋণের পাহাড়ে চাপা একীভূত ব্যাংকগুলো,

15

নাসিরনগরে নানান আয়োজনে খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদ

16

শিল্পকলা একাডেমিতে সাহিত্যের মিলনমেলা: 'নবকথন' উৎসব ২০২৬ সম্

17

প্রধান শিক্ষক মান্নান শোকজ! করছেন দৌড়ঝাঁপ

18

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে শিক্ষাসহায়ক উপকরণ ও

19

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

20