মোঃ মহিদুল রহমান
প্রকাশঃ 2-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

বন্দরে নিজ পিতা ও ভাইদের প্রহারে অপর ভাই খুন

নারায়ণগঞ্জ  বন্দর উপজেলায় পারিবারিক কলহের জেরে পিতা সহ অপর দুই ভাইয়ের প্রহারে মো. আজিম (৪৫) নামে এক ব্যাক্তি মারা গিয়েছে। এ ঘটনায় নিহত আজিমের স্ত্রী দিবা বেগম (৩৫)আহত হয়েছেন।
২ জুন (সোমবার) সকাল ৮টার দিকে বন্দরের দক্ষিণ ঘারমোড়া নাজিরা পট্টি এলাকায় এই ঘটনাটি সংঘটিত হয়। 
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের এক পর্যায়ে আজিমের পিতা দিদার ও দুই ভাই আনোয়ার ও মোহাম্মদ আলী সংঘবদ্ধভাবে আজিমের ওপর হামলা চালান। হামলায় প্রথমে গলায় ফাঁস দেওয়া হয় এবং পরে বুকের ওপর ইট দিয়ে আঘাত করা হয়, ফলে ঘটনাস্থলেই আজিমের মৃত্যু হয়। এ সময় বাধা দিতে গিয়ে আহত হন তার স্ত্রী দিবা বেগম।
সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে অভিযুক্ত পিতা দিদার এবং দুই ভাই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম  জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনার তদন্ত করছি এবং দ্রুত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাটাইলে ফুটপাত দখল করে দোকান

1

‎নওগাঁর নিয়ামতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খা

2

পার্বতীপুরে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

3

নওগাঁর নিয়ামতপুরে সারা দেশের ন্যায় অষ্টম শ্রেণীর বৃত্তি পর

4

বিজয়ের ফসল গরীবের ঘরে উঠুক, ঐক্যই চেতনা চেতনাই উন্নতি

5

ঠাকুরগাঁওয়ে সরিষা ফুলে হলুদ গালিচা, বাম্পার ফলনের আশা

6

জোট–রাজনীতির সমীকরণে এগিয়ে আতিকুল আলম শাওন

7

মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

8

দারিপাল্লা প্রতীকে নির্বাচনি লড়াইয়ে থাকছেন আনোয়ারুল ইসলাম রা

9

টাংগাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়ি

10

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

11

ঠাকুরগাঁওয়ে ২৩ বছর পর পা দেবেন তারেক রহমান

12

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপ

13

১২ মিনিট দেরি করায় অষ্টমবারের মতো স্বতন্ত্র প্রার্থী:সুধীর র

14

জমির আইল নিয়ে বিরোধে দাদার হাতে প্রাণ গেলো নাতী’র

15

ভাঙ্গুড়ার আব্দুল জব্বার হলেন পাবনা জেলা প্রাইভেট হাসপাতাল

16

শুধু এক দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না: ম

17

জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছ

18

দিনাজপুরে মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে ফুলেল শ

19

সিলেটে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত

20