জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বন্দরে আধিপত্য ও স্ট্যান্ড দখল কেন্দ্রিক সংঘর্ষে নিহত মেহেদী হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

মোঃ মহিদুল রহমান।।
নারায়ণগঞ্জ বন্দরে আধিপত্য বিস্তার ও অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় মেহেদী হত্যাকাণ্ডের মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এর আগে শনিবার (২৬ জুলাই) রাতে বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বন্দর হাফেজীবাগ এলাকার কামাল হোসেনের ছেলে রিফাত (২৫) এবং বন্দর দত্তবাড়ী এলাকার মৃত মোস্তফা মিয়ার স্ত্রী শিল্পী ওরফে টাকলা শিল্পী বেগম (৪৭)।
উল্লেখ্য, গত ২১ জুন (শনিবার) রাত ১১টার দিকে বন্দর শাহী মসজিদ এলাকায় আধিপত্য বিস্তার ও অটোরিকশা স্ট্যান্ড নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুটি গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে রাজমিস্ত্রি আব্দুল কুদ্দুস (৭০) প্রতিপক্ষের হামলায় নিহত হন। ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পর, একই রাতে জাফর ও রনি গ্রুপের সদস্যরা মেহেদীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় ২৩ জুন বন্দর থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দুটিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক দুই কাউন্সিলরকেও আসামি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় ককটেল বিস্ফোরণে যুবক গুরুতর আহত

1

নির্বাচনে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

2

বিএনপি এর নেতা আাসামি, পুলিশের দায়েরকৃত মামলায়

3

মানবতাবিরোধী অপরাধ নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমা

4

শিবচরে কৃষিতে নতুন সম্ভাবনার আলো

5

বগুড়ার ধুনটে নাংলু গ্রামে নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি

6

দোয়ারাবাজারে এসআই মনিরুলের নেতৃত্বে বিশেষ অভিযান

7

জানুয়ারিতে ২০২৬ জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

8

ভাঙ্গুড়ায় ব্যাটারিচালিত অটো উল্টে শিশুর মৃত্যু

9

সাতক্ষীরায় যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানবব

10

শাকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৪৬ জন

11

কাজিপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে টিউবওয়েল ব

12

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপি নেতা-কর্মীদের ভাগ্য নিয়

13

হাওরে বোরো আবাদে কৃষকের হাহাকার,শীত-কুয়াশার পর এবার সার ও শ

14

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার টালবাহানা করছে: রুহুল কবির র

15

গজারিয়ায় সন্ধ্যা নামতেই কুপিয়ে হত্যা

16

জেটিঘাট ইজারাদার এর কাছে জিম্মি

17

বগুড়ায় নিয়ম বহির্ভুত ভাবে বহুতল ভবনের নির্মাণ কাজের প্রতিবাদ

18

রাজবাড়ীতে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ আরিফ বাহিনীর দুই সদস্য

19

দুর্নীতিবিরোধী মানববন্ধনে তারুণ্যের আহ্বান

20