বড়াইগ্রাম প্রতিনিধি।।
নাটোরের বড়াইগ্রামে আজ দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ০১ নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ০১ জনের অবস্থা আশঙ্কাজনক। পাবনা থেকে বনপাড়াগামী একটি প্রাইভেট কার কয়েন বাজারের কাছাকাছি এলাকায় একটি অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটো ভ্যানচালক নিহত হন। অপর দিকে বড়াইগ্রাম থানা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার রাস্তার পাশে ধানক্ষেতে পড়ে যায়। এ ঘটনায় তাৎক্ষণিক কেউ মারা যান নি। তবে গুরুতর আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। দূর্ঘটনায় প্রাইভেট কার দুটি দুমড়ে মুচড়ে গেছে। প্রায় নিয়মিত বড়াইগ্রামে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেই চলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে সতর্ক হওয়াসহ গুরুত্বপূর্ণ এই হাইওয়ে রাস্তাটি চার লেনে উন্নীত করার দাবিও উঠেছে।
মন্তব্য করুন