জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সুখবর: রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একটি চূড়ান্ত সুখবর দিতে পারব। ইতোমধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন করা হয়েছে।

 
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার বাম তীর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিস্তা চুক্তির প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ২০১১ সালে সরকারি পর্যায় থেকে তিস্তা চুক্তির ব্যাপারে কাজ শুরু হয়েছিল।
তবে সেই চুক্তিটি এখনও স্বাক্ষর হয়নি। এ নিয়ে কাজ চলমান রয়েছে।
মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, তিস্তা নদীর গতি-প্রকৃতি অনেকটাই আমাদের নিয়ন্ত্রণে নয়, এটি উজানের দেশের ওপর নির্ভরশীল। তবে তিস্তা যেহেতু আমাদেরও, ভাটির দেশের জনগণ হিসেবে আমাদের এখানকার মানুষেরও একটি অধিকার রয়েছে।
২০১৬ সালে এ বিষয়ে চীনের সঙ্গে একটি স্মারক চুক্তি হয়েছিল, কিন্তু সেটি খুব বেশি দূর এগোয়নি।
সুসংবাদ প্রসঙ্গে তিনি বলেন, আমরা তিস্তা নিয়ে গণশুনানি করেছি। জনগণের মতামত সন্নিবেশিত করে পরিকল্পনা তৈরি করে সরকারের অন্য দুটি পর্যায়ের একটিতে জমা দেওয়া হয়েছে। তারা এখন আরেক পর্যায়ে পাঠাবে। অক্টোবরের দিকে একটি ডিজাইন দেওয়া হবে। এরপর কী পরিমাণ অর্থ লাগবে, কত সময় লাগবে—এসব নিয়ে দুই দেশের মধ্যে দরকষাকষি হবে, আলোচনা হবে। তারপর একটি চুক্তি করা সম্ভব হতে পারে বলে আমরা আশা করছি।
তিস্তা তীরবর্তী বাসিন্দাদের স্থায়ী বাঁধ নির্মাণের দাবির পরিপ্রেক্ষিতে রিজওয়ানা হাসান বলেন, আমাদের দেড় বছরের সরকারের কাছে যদি এত কিছু চান, তাহলে কীভাবে হবে! স্থায়ী বাঁধ হলেও শেষ করতে তিন থেকে পাঁচ বছর সময় লাগবে। আপাতত বিপদ কাটাতে আমরা চলমান প্রকল্প হাতে নিয়েছি এবং প্রতিটি পর্যায়ে স্থানীয় মানুষদের সম্পৃক্ত করছি, যাতে কোনো অনিয়ম না হয় এবং কাজটি সঠিকভাবে হয়।
উপদেষ্টার তিস্তা তীর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব শেষে উপদেষ্টা রিজওয়ানা হাসান চৌধুরী সড়কপথে কুড়িগ্রাম ত্যাগ করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজিপুরে ব্যবসায়ীদের সঙ্গে এসপির মতবিনিময় সন্ত্রাস ও মাদক দম

1

সরাইলের শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের গার্ডার ব্রিজ নির্মাণে অন

2

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’

3

সিরাজদিখানে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশে নেতৃবৃন্দের অ

4

গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কাম

5

হবিগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এস,এম সরওয়ারকে কারণ দর্শান

6

হাতিয়ায় বিএনপির জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান

7

বগুড়ায় স্বামীর হাতে স্ত্রী খু/ন হত্যার বিচারের দাবিতে বগুড়

8

তাহিরপুরে হত্যাকাণ্ডের জেরে ১৯টি বাড়িঘর ভাঙচুর ও লুটতরাজের প

9

পিতা হত্যার বিচার দাবিতে চার কন্যার

10

বাবুগঞ্জে ধুমকেতু ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

11

নবান্ন উৎসব উপলক্ষে কালাইয়ে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

12

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

13

বারহাট্টায় মঞ্চস্থ হল নাটক ‘চিটার’

14

শিবগঞ্জে রাস্তা নির্মাণে নিম্ন সামগ্রী ব্যবহারের অভিযোগ

15

কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন

16

ফরিদপুরের আলফাডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

17

বাবুগঞ্জে ৫২নং রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি

18

তাড়াইলে বিশেষ উদ্যোগে জনসম্পৃক্ত হচ্ছে পুলিশি সেবা

19

মরহুম মির্জা রুহুল আমিনের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সে

20