সেলিম হোসেনবগুড়া প্রতিনিধিবগুড়ার সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকঝপু জিগাতলা গ্রামে আগুনে ভষ্মীভূত তিনটি পরিবারকে বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ রেজাউল করিম বাদশা আগুনে ভস্মিভূত তিন পরিবারের সদস্য মামুনুর রশিদ, মিনার হোসেন ও মোফাজ্জল হোসেনকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন, সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার ও জাহিদুল ইসলাম হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, ক্রীড়া সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর কবির সাজু, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, সদর উপজেলা বিএনপির সহ প্রচার সম্পাদক আতাউর রহমান মিঠু ।উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর আগুনে ওই তিনটি পরিবারের বাড়িঘর ভস্মিভূত হয়।
মন্তব্য করুন