জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়া শেরপুরে ১৯০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি সহ দু'জন আটক

সেলিম হোসেন।।
বগুড়ার শেরপুর উপজেলা থেকে কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১২। রবিবার ( ২১ সেপ্টেম্বর)  বিকেলে উপজেলার কুসুম্বি  ইউনিয়নের দক্ষিণ আমইন গ্রামের সোনালী পুকুর পাড়ের মাছের খাদ্য মজুদ রাখার মেশিন ঘর থেকে প্রায় ১৯০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। এ সময় মূর্তি বিক্রির চেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তারকৃতরা হলেন , পুকুরের মালিক (লীজ গ্রহীতা) আবুল বাশার রুবেল (৫৫) ও বিক্রির সহায়তাকারী আল আমিন (৪৮)। রুবেল শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া ফরেষ্টগেট এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে ও আল আমিন সিরাজগঞ্জ সদরের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় ১ বছর আগে পুকুরটি সংস্কার করা হয়।ধারণা করা হচ্ছে পুকুর সংস্কারের সময়ে তারা মূর্তিটি পায়। পরবর্তিতে পুকুর লিজ গ্রহীতা মূর্তিটি বিক্রির জন্য বিভিন্ন ক্রেতাকে দেখান। মূর্তিটি বিক্রির কথা লোকমুখে ফাঁস হলে   র‌্যাব-১২ এর  একটি গোয়েন্দা দল গোপন ভাবে তদন্ত করে সত্যতা নিশ্চিত করেন।বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তিতে তারা বিশেষ অভিযানের মাধ্যমে মূর্তিটি উদ্ধার করেন।
এ বিষয়ে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহম্মেদ জানান,উদ্ধারকৃত মূর্তির ওজন প্রায় ১৯০ কেজি এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসম্মুখে ধরল, পরে ছাড়ল-ডিবির আচরণে প্রশ্ন

1

সাপাহারে রাস্তার পাশে এক বছর ধরে পড়ে আছে মানসিক ভারসাম্যহী অ

2

সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবো খোকন তালুকদার

3

স্টাফ রিপোর্টার মো: আল-আমিন মাস্টার ভোলা চরফ্যাশন

4

বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী স

5

কিশোরগঞ্জে জামায়াত,জাতীয় পার্টি ও হিন্দু ধর্মাবলম্বীদের ব

6

ত্রিশালে ভূমিদস্যু বাবুলকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

7

জয়পুরহাটে ডিবির জালে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

8

মঠবাড়িয়ায় জামায়েত ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর বাসায় ককটে

9

গরম চা দিয়ে হাত পুড়িয়ে বন্ধুত্ব হয় না বন্ধুত্ব হয় মন থে

10

লোহাগাড়ায় আদালতের শর্ত ভঙ্গের অভিযোগ মামলার আসামির বিরুদ্ধ

11

সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৩

12

কুড়িগ্রামের আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয

13

পটুয়াখালীর দশমিনায় ককটেল বিস্ফোরণ ও লুটপাট ঘটনায় মামলা

14

কাশিপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

15

সাত কিস্তির বিনিময়ে পুরো বীমার অর্থ পেলেন মৃত গ্রাহকের পরিবা

16

বগুড়া জেলা যুবদলের উদ্যোগে বগুড়া সদর ৬ আসনের নির্বাচনী গণস

17

কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

18

কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে র‍্যালী ও আ

19

মাদারীপুরের কালকিনি হানাদার মুক্ত দিবস আজ

20