জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় তারেক রহমানের পক্ষে যুবদলের গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

শ্রী পবিত্র কুমার দাস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়া-৬ সদর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ, প্রচার মিছিল ও পথসভা করেছে জেলা যুবদল। শনিবার বিকেলে শহরের সাবগ্রাম হাট ও বন্দরসহ বিভিন্ন এলাকায় শত শত নেতাকর্মীর প্রাণবন্ত অংশগ্রহণে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত এই প্রচারণা মিছিল থেকে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন নেতাকর্মীরা।
তারেক রহমানের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে এ সময় তারা শুভেচ্ছা ও কুশলাদি দিয়ে বিনিময় করেন।

পরে সাবগ্রাম বন্দরে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বলেন, বিএনপি সরকারের সময় তারেক রহমানের নেতৃত্বে এই বগুড়ায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

বগুড়ার মাটি বরাবরই বিএনপির ঘাঁটি। এখানে সাধারণ মানুষ জানে বগুড়ার উন্নয়ন একমাত্র বিএনপি’র হাত ধরেই সম্ভব। তিনি বলেন, তারেক রহমান বৈষম্যে বিশ্বাসী নয় তিনি সামগ্রিক উন্নয়নে বিশ্বাসী একজন দূরদর্শী স্বপ্নবাজ মানুষ। ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে তিনি বগুড়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

জাহাঙ্গীর অভিযোগ করে বলেন, আন্দোলনের বিগত ১৭ বছর একটি দল ব্যবসা-বাণিজ্য আর আয় উপার্জন নিয়ে ব্যস্ত থাকলেও ৫ আগস্ট পরবর্তী এখন এসে তারা সাধারণ ভোটারদেরকে মিথ্যা প্রতিশ্রুতির জালে আবদ্ধ করার চেষ্টা করে যাচ্ছেন। জান্নাতের টিকিট বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন যা মেনে নেয়া যায়না। অতীতের দীর্ঘ বছর বিএনপির ছায়াতলে থাকা জামায়াত শিবির সম্পর্কে তিনি সাধারণ ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানান।

পথসভায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, শিক্ষা, সংস্কৃতি আর অর্থনীতিতে সমৃদ্ধ অঞ্চল এই বগুড়ার যেটুকু উন্নয়ন হয়েছে তা বিএনপি’র হাত ধরেই হয়েছে। যার সবটুকু বাস্তবায়ন করেছে বিএনপি’র বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে। বগুড়া বিভিন্ন বাসা বাড়িতে গ্যাস সংযোগ প্রদান, সিএনজি চালিত যানবাহন চালু, যানজটের ভোগান্তি এড়াতে দ্বিতীয় বাইপাস সড়ক নির্মাণ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা থেকে শুরু করে দত্তবাড়ির অ্যাজমা কেয়ার ও শিশু হাসপাতাল নির্মাণসহ পুরো বগুড়ায় দৃশ্যমান যে অবকাঠামোগত উন্নয়ন আজ চোখে পড়ে তার সবকিছুই তারেক রহমানের নেতৃত্বেই বাস্তবায়িত হয়েছে।
তবে বিগত সরকারের আমলে উন্নয়নের নামে বগুড়া বাসীর সামনে মূলা ঝুলিয়ে রাখা হয়েছিল। এই জেলায় এখনো উন্নয়নের অনেক বাকি যার মাঝে উল্লেখযোগ্য পূর্ণাঙ্গ বিমানবন্দর চালু, শহীদ চান্দু স্টেডিয়াম পুনর্নির্মাণ ও সংস্করণ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শিল্প অঞ্চল গড়ে তোলাসহ খানাখন্দ সড়ক মেরামতের পাশাপাশি প্রয়োজন আধুনিক ও সুপরিকল্পিত একটি নগরী যা একমাত্র তারেক রহমানের মাধ্যমেই সম্ভব। কারণ তিনি এই বগুড়ার সন্তান। তারা বিশ্বাস করেন সদর আসনে তদের অভিভাবক তারেক রহমান বিপুল ভোটে জয়লাভ করবেন।

গণসংযোগ কর্মসূচিতে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি যথাক্রমে আতাউর রহমান সম্ভু, আলী রেজা রুনু, সবুজ দেওয়ান ও তাজমিলুর ইসলাম বিচিত্র, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম রিমন, রাশেদুল কবীর ও বাবুল প্রধান, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ আলম, ২০ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিষ্টার ও সাধারণ সম্পাদক রায়হান,সাবগ্রাম চৌরাস্তা বন্দর কমিটি শ্রমিক দলের সভাপতি মোঃ ফজলুর রহামন, সাবগ্রাম চৌরাস্তা বন্দর কমিটি শ্রমিক দলের সাধারন সম্পাদক শ্রী পবিত্র কুমার দাস, সাবগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ বায়জিদ মন্ডল, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ জিয়াউর রহমান জিয়া সহ যুবদলের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম

1

কেশবপুরে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও পথসভা, ন্যায়–ইনসাফের ব

2

রাজিবপুরে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে মানববন্ধন

3

বান্দরবানের,আলীকদমে সেনাবাহিনীর, উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকা

4

গাইবান্ধা-০৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র জমা দিলেন অধ্য

5

বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা ও হামলা—ঈশ্বরগঞ্জে গুরুতর অভ

6

মহান বিজয় দিবসে হাতীবান্ধায় জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া

7

পাবনায় নকল দুধ তৈরির কারখানার সন্ধান, মালিককে এক বছরের জেল

8

থাকব না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে

9

ঝিনাইদহে লাইসেন্সের দাবিতে খুচরা বিক্রেতা সাব ডিলারদের মানবব

10

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান

11

দীর্ঘ ১,৫১,৫৩৬ ঘন্টা পর নিজদেশে জননেতা তারেক রহমান

12

গৌরনদীতে ভাঙারির দোকানে সরকারি পাঠ্যপুস্তক জব্দ, তদন্তের নির

13

মতলব গজারিয়া সংযোগ সেতু পরিদর্শনে সেতু মন্ত্রণালয়ের সচিব দ্র

14

এনসিপির ঝালকাঠির আহ্বায়ক মান্না, সদস্য সচিব জুবায়ের

15

প্রকাশিত DSDtv এর মিথ্যা সংবাদ ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ.

16

ফেসবুকে এমন স্বাধীনতা শেখ হাসিনার আমলে ছিলো না: স্বরাষ্ট্র উ

17

ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

18

ভাঙ্গুড়ায় হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে যে কোন নাশকতা প্র

19

১৮ দিন নিখোঁজের পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অর্ধগলিত ল

20