জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় আবারও এক নারীর রহস্য জনক মৃত্যু

সেলিম হোসেন 
বগুড়ার জামিলনগর এলাকায় ভাড়া বাসা থেকে সাবিকুন নাহার (৪৩) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে জামিলনগর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সাবিকুন নাহার চট্টগ্রাম পোর্ট থানার হোন্দর পাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি টেইলার্সের কাজ করতেন। প্রায় নয় মাস আগে স্বামীর সঙ্গে বগুড়ার ওই বাসায় ভাড়া উঠেছিলেন। তবে পরিবার সূত্রে জানা গেছে, ৩–৪ দিন আগে তার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি বাসায় একাই থাকতেন।

বাড়ির মালিক জানান, রাত পর্যন্ত সাবিকুন নাহারের কোনো সাড়া শব্দ না পাওয়া এবং বারবার ডাকলেও দরজা না খোলায় সন্দেহ হয়। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায় কাপড় বাঁধা অবস্থায় সাবিকুন নাহারের নিথর দেহ পড়ে রয়েছে।

তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু হিসেবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, বিচ্ছেদের পর সাবিকুন নাহার একাকী জীবনযাপন করছিলেন। তবে তার মৃত্যুতে রহস্যের সৃষ্টি হয়েছে বলে তারা দাবি করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্যোগে অগ্নিনির্বা

1

নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান

2

বান্দরবানের, আলীকদমে তিন ইটভাটায় মোট ৯ লাখ জরিমানা

3

নোয়াখালীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির করায় জরিমানা

4

মানিক পুর ইউনিয়নে খেলাফত মজলিসের কমিটি গঠন সম্পন্ন

5

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন স্থগিতের প্রতিবাদে

6

নওগাঁর নিয়ামতপুরে এবার হাত পাখার বাতাসে উত্তাল

7

ছাতকে শেষদিনে ৫জন সহ ছাতক দোয়ারায় ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দ

8

কৃষি ও কৃষকের উন্নয়নে সেলিম রেজার সুস্পষ্ট অঙ্গীকার

9

বগুড়াবাসীর আশার আলো নিয়ে আসছেন নবাগত জেলা প্রশাসক তৌফিকুর রহ

10

বোয়ালমারীতে ফসল নষ্ট করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

11

নোয়াখালীতে ৬টি আসনে বিএনপি’র প্রার্থী ঘোষণা

12

বেগম খালেদা জিয়া শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছেন

13

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারীর ম

14

নির্বাচনী মাঠে কামরুজ্জামান রতনের শক্তিশালী প্রত্যাবর্তন

15

প্রকাশিত DSDtv এর মিথ্যা সংবাদ ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ.

16

আমন ধানের ফলন ভালো

17

মোংলার জয়মনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মদি দোকান ও নগত

18

বাঁশখালীতে আন নূর ইসলামিক একাডেমির শুভ উদ্বোধন

19

মণিরামপুরে ইসলামী যুব আন্দোলনের মাসিক সভায় বেগম খালেদা জিয়

20