জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ার শেরপুরে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ দাবি: জনগণের সহায়তায় প্রতারকচক্র আটক

‎সেলিম হোসেন।।
বগুড়ার শেরপুরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক তরুণকে ডেকে এনে মুক্তিপণের জন্য আটকে রাখার অভিযোগে তিন প্রতারককে আটক করেছে জনতা। পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করে।
‎ভুক্তভোগী  নোয়াখালী জেলার চরজব্ব উপজেলার সুবর্ণচর গ্রামের নূর উদ্দিন এর ছেলে নূর আলম (২০), তিনি বগুড়া শাজাহানপুর উপজেলার বানুনিয়া গ্রামের বন্টু মিয়ার মেয়ে জোলেখা খাতুন (২৫) বগুড়া - এর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। ওই সম্পর্কের সূত্র ধরে জোলেখা খাতুন তাকে বগুড়ায় আসতে বলেন।
‎নূর আলম শুক্রবার  (১৯ সেপ্টেম্বর) ভোর ৪টায় শেরপুর উপজেলার ধুনট মোড়ে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা প্রতারকচক্রের সদস্য   আনোয়ার হোসেন (২৪), পিতা-আব্দুর রাজ্জাক, সাং-ঘোরদউর (জাতীয় নাগরিক পার্টি, এনসিপি’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য); তানভীর তপু (২৩), পিতা-মোঃ আবুল কালাম আজাদ, সাং-গাড়িদহ; এবং সুমন (২৩), পিতা-মোঃ আব্দুল আজিজ সরকার, সাং-গাড়িদহ—তাকে জোরপূর্বক আটক করে।
‎তারা ভুক্তভোগীর মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং তার পরিবারের কাছে ফোন করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তারা ভুক্তভোগীকে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকার একটি হোটেলে নিয়ে যায়।
‎সুযোগ বুঝে নূর আলম স্থানীয় লোকজনকে ঘটনাটি জানান। জনসাধারণ তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে প্রতারকদের আটক করে এবং শাজাহানপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে আসে। এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় সিসিডিবি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

1

কিশোরগঞ্জে ৬ টি আসনে দুইটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

2

অসুস্থ বিএনপির নেতার খোঁজে সদস্য সচিব অ্যাডঃ আবুল কালাম শাহ

3

মধ্যনগরে পিআইও’র বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, ভ্যাট-আয়কর দ

4

পোরশায় আওয়ামী লীগ নেতা তোজাম্মেল গ্রেপ্তার

5

বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী স

6

কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষাবর্ষ

7

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে - এআর মামুন

8

বিলুপ্তির পথে গরুর হাল

9

আমরা ক্ষমতায় আসলে কারো ঘর ছেড়ে পালাতে হবে না-মুফতি আবু বকর

10

পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ স

11

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ

12

দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝোলানো সেই অনিককে গ্রেপ্তার করেছ

13

গোপালপুরে ট্যালেন্টহান্ট স্কলারশীপ প্রোগ্রাম–২০২৫ অনুষ্ঠিত

14

সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ্

15

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

16

বন্ডাই বিচে ভয়াবহ গণহত্যার পর অস্ট্রেলিয়ায় অস্ত্র আইন আরও কঠ

17

চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারেক রহমানের সমাবেসে বিএনপি নেতা

18

বাবুগঞ্জে ধুমকেতু ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

19

৪ মাসের শিশুকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসা

20