জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে বোল্লাকালী পুজা ও বৌ মেলার উদ্বোধন

কবির সরকার

দিনাজপুরের ফুলবাড়ীতে ১২৫ তম শ্রী শ্রী বোল্লাকালী পুজা উপলক্ষে ১০ দিন ব্যাপী পুজা অর্চনা ও বৌ মেলার উদ্বোধন করা হয়েছে। 
ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের রাঙ্গামাটি শ্রী শ্রী বোল্লাকালী মন্দিরে গতকাল শনিবার সকাল ১০ টায় এই উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত।
অনুষ্ঠানে উজ্জ্বল রায়ের এর সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রংপুর জেলা সভাপতি বাবু উত্তম কুমার সাহা, রংপুর জেলা পুজা উদযাপন পরিষদের মহিলা বিষয়ক সম্পাদিকা সোমা চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বদরগঞ্জ উপজেলা শাখার সভাপতি খোকন কুমার দাস, ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল, বাংলাদেশ ব্রাহ্মন সংসদের উপজেলা শাখার যুব কিশোর সভাপতি প্রবীর গাঙ্গুঁলী  প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বলেন, এদেশে ৯০ শতাংশ মুসলমান বাস করলেও আমাদের মত সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীতে কমই আছে। এদেশে হিন্দু-মুসলমান মিলে মিশে বসবাস করছে।
তিনি আরও বলেন, এই বোল্লাকালী মন্দিরে ১২৫ বছর ধরে কালী পুজা হচ্ছে। 
এসময় রাঙ্গামাটি শ্রী শ্রী বোল্লাকালী মন্দির ও বারাইহাট শ্রী শ্রী বোল্লাকালী মন্দিরে ৮০ হাজার টাকা করে অনুদান ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ ০৩ আসনের বিএনপি প্রার্থী -এসএম জিলানীর,নির্বাচনী প

1

টাংগাইলের নাগরপুর ইসলামী আন্দোলনের কর্মী সমাবেশ

2

উলুকান্দির মুর্শিদ শাহ-এর মাজারে ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ডে

3

বগুড়ার শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

4

জামায়াতের উদ্যোগে গণভোট নির্বাচনে 'হ্যাঁ' ভোটের প্রচার ও ভোট

5

শহীদ ওসমান হাদী হত্যার বিচার চেয়ে সাভার ল্যাবরেটরি স্কুলের

6

চিলমারীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

7

মৌলভীবাজারের শেরপুর শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল

8

বসুন্দিয়ায় নারী মাদক ব্যবসায়ী আটক

9

গজারিয়ায় সেবার মানোন্নয়নে দিলেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা -ড

10

কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রাহকের ২ লক্ষাধ

11

চট্টগ্রামে পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামীসহ ৮ দলের

12

পটুয়াখালীর গলাচিপায় যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি দম্পতি

13

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচ

14

বগুড়ার শেরপুরে মাদ্রাসা নির্বাচনে জাল ভোট দিতে এসে যুবক আটক

15

সরিষাবাড়ীতে পাটবীজ চাষী প্রশিক্ষণ

16

ময়মনসিংহে শহীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

17

মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

18

সিলেটের স্বার্থে জেলা প্রশাসক সারওয়ার আলমের দায়িত্বকাল বাড়ান

19

চৌদ্দগ্রামের একই পরিবারের পাঁচজন নিহত

20