জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ফুলপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক এমপি সারোয়ারসহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা

Azharul Islam।।

আজহারুল ইসলাম (ফুলপুর,ময়মনসিংহ) ময়মনসিংহের ফুলপুরে সাবেক এমপি সারোয়ারসহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত অটোরিক্সা চালক আমির হোসেন (৩১)। বিগত জুলাইয়ে ফুলপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শান্তিপূর্ণ মিছিলকে প্রতিহত করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদের উপর হামলা, এলোপাথারী গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দীর্ঘদিন পর গত ১২ জুলাই মামলাটি করেন তিনি। মামলার বিবরণে জানা যায়, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাগিচাপুর কৃষ্ণদেবপুর গ্রামের আমির হোসেন পরিবার নিয়ে ঢাকা উত্তরায় বসবাস করেন। তার পিতা শারীরিকভাবে অসুস্থ হওয়ায় (ঘটনার কয়েকদিন আগে) গত জুলাই মাসে পিতাকে দেখতে আমির হোসেন নালিতাবাড়ীতে আসেন। পরে হাসিনা সরকার পতনের উদ্দেশ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অব্যাহত থাকায় গত ২০/০৭/২০২৪ তারিখ তিনি নালিতাবাড়ী হতে ঢাকার উদ্দেশে রওনা হয়ে খন্ড খন্ড যানবাহন দিয়ে ফুলপুর পর্যন্ত আসেন। সেদিন বেলা অনুমানিক ১২টার দিকে ফুলপুর বাসস্ট্যান্ড পার হয়ে খড়িয়া জোড়া ব্রীজের কাছে আসলে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি শান্তিপূর্ণ মিছিলকে প্রতিহত করতে হাসিনা সরকারের নির্দেশে পুলিশকে সাথে নিয়ে স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের উচ্ছৃঙ্খল সন্ত্রাসী লোকজন সাবেক এমপি শাহ শহীদ সারোয়ারের নেতৃত্বে পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদের উপর হামলা করে এলোপাথারী গুলিবর্ষণসহ ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পথচারী হিসেবে প্রাণ রক্ষায় দৌড়ে সরে পড়ার সময় আওয়ামী সন্ত্রাসীদের নিক্ষিপ্ত ছররা গুলি বাদী আমির হোসেনের মাথার পিছনের ডানপার্শে ও শরীরের বিভিন্ন স্থানে লাগে। এতে সে মারাত্মক জখমী হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররাসহ উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় আহত আমির হোসেন বাদী হয়ে ময়মনসিংহ-২ আসনের সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার, তারাকান্দা উপজেলা আওয়ামী লীগ নেতা শামছুল আলম রাজু, তারাকান্দার কামারিয়া গ্রামের আজহারুল ইসলাম সরকার, ফুলপুর কাজিয়াকান্দা গ্রামের সুমন মিয়া, নেত্রকোনার দুর্গাপুরের এবিএম আসাদুজ্জামান রাসেল, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সাইফুল ইসলাম ও আজিজুল হক, ময়মনসিংহ কোতোয়ালির আলম ভাঙ্গারী, সাইদুল হক ফেরদৌস, সানোয়ার হোসেন চানু ও আলী হোসেন আলী, নকলা উপজেলার শহিদুল ইসলাম ও হাবিবুর রহমানসহ ১২৫ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগ দায়ের করেন। মামলায় উল্লিখিত আসামী ছাড়া বাকি ১১২ জন আসামী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার। অভিযোগের প্রেক্ষিতে আদালত ফুলপুর থানাকে মামলাটি এফআইআর করার নির্দেশ দেন। ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাদি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সভা

1

চরকাউয়া ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচ

2

জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন- ল

3

প্রথম দেশ হিসেবে ‘স্টারলিংক’ অচল করে দিলো ইরান

4

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দা

5

কালিগঞ্জে সুন্দরবন সুরক্ষায় পলিথিন-প্লাস্টিক প্রতিরোধে দুইদ

6

জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে পাঁচবিবি পাঁ

7

তিনি কেবল আপোষহীন নেত্রী নন তিনি অপরাজেয় রানি

8

বান্দরবানের লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পু

9

প্রতিবন্ধীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ

10

নাসিরনগরে জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ১১তম সালান

11

মনোনয়ন স্থগিতের পর শিবচরে দোয়া-মোনাজাত

12

নাসিরনগরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিম

13

মনোনয়ন জমা দিয়ে তারেক রহমানকে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল

14

গফরগাঁওয়ের রসুলপুর গণপাঠাগারের কেন্দ্রীয় কমিটি গঠন, দেশব্যাপ

15

হবিগঞ্জে পইলের মেলায় এক বাঘাইর মাছের দাম হাকা হয়েছে আড়াই লক

16

সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মানবতার দৃষ্টান্ত স্থাপন ক

17

বেনাপোলে ২ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বাণিজ্য

18

নওগাঁইয় হাজারো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার গায়েব

19

গাজীপুর কোনাবাড়িতে শ্রমিকদের বিক্ষোভ ও রাস্তা অবরোধ

20