জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ফুটবল কার্যক্রমে জীবন দক্ষতা ও সুস্থ থাকার কৌশল বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জে কিশোর-কিশোরীদের কমিউনিটি পর্যায়ে ফুটবল খেলার মাধ্যমে জীবন দক্ষতা ও সুস্থ থাকার কৌশল উন্নয়ন নিশ্চিতকরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ( ৩০ জুন) সকাল ১০টায় উপজেলার ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ব্রেকিং দ্য সাইলেন্স-এর উপজেলা কো-অর্ডিনেটর আহকাম সাইফুল্লাহ। অনুষ্ঠানটি টিডিএইচ-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। মূল বক্তব্য উপস্থাপন করেন মিল কো-অর্ডিনেটর মেহেদী হাসান। তিনি বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি আমাদের শারীরিক ও মানসিক বিকাশের বড় মাধ্যম। কিশোর-কিশোরীদের মধ্যে নেতৃত্ব, দলীয়চেতনা ও ইতিবাচক আচরণ গঠনে ফুটবল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”  
মনোসামাজিক স্বাস্থ্যসেবা অফিসার বিল্লাল হোসেন বলেন, এই কার্যক্রম তরুণদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায়, এবং তাদের সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে।সভায় আরও উপস্থিত ছিলেন—শিমলা ইউনিয়নের কমিউনিটি ফ্যাসিলিটেটর সবুজ হোসেন ও জেসমিন নাহার, দক্ষিণ শ্রীপুরের নাজমুল ও রওশনারা, মথুরেশপুরের ইব্রাহিম ও তাপসী, মাস্টার কোর্স  মাসুম হোসেন, তাপস কুমার সরকার ও শাহাদাত হোসেন। সভায় মাঠ পর্যায়ের কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও উন্নয়নমূলক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা গৃহীত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার পদত্যাগ

1

মোটরসাইকেল দুর্ঘটনায় সেনবাগের যুবক নিহত

2

দিনাজপুর ৫ আসনের প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎস

3

কফিনে শোয়ানো পোপ ফ্রান্সিসের মরদেহ, ছবি প্রকাশ ভ্যাটিকানের

4

শিবচরে ‘রয়েল ইকো ভ্যালি’ প্রকল্প উদ্বোধন উপলক্ষে মতবিনিময়

5

আদেশ প্রত্যাহার: ঋণ খেলাপি নন চট্টগ্রাম–২ আসনের বিএনপির প্রা

6

পার্বতীপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি প্রার্থী ব্যারিস্টা

7

লালমোহনে অটোরিকশা চালক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, মূল হোতাসহ

8

ছাতকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জামায়াতের প্রচার মিছিল ও সম

9

কুড়িগ্রামে অর্থের বিনিময় আটককৃত মাদক কারবারিকে ছেড়ে দেওয়

10

বিজয় দিবস উদযাপন

11

জঙ্গল সলিমপুরে র‍্যাবের অভিযানে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব

12

টুঙ্গিপাড়ায় মুরগি দেওয়ার প্রলোভনে প্রতারণা

13

আশুলিয়ায় পুলিশ ও পোশাক শ্রমিকদের সংঘর্ষে আহত ২০

14

পুলিশ লাইন্সে নবনির্মাণাধীন ফোর্স ব্যারাক পরিদর্শন করলেন পুল

15

ধামইরহাটে মা*দক বিরো*ধী অভি*যানে ফেন্সি*ডিল উ*দ্ধার আ*টক-১

16

দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালার ২২ তম ব্

17

কো-অপারেটিভ প্রেসক্লাব ময়মনসিংহ জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক ম

18

জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া

19

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় শাড়ি, চাদর ও দুটি গরু জব্

20