জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ফলাফল বিপর্যয় উত্তরণে শিক্ষা অফিসারের ব্যতিক্রমী উদ্যোগ

মোঃ শাহীন মিয়া
মাধবপুর (হবিগঞ্জ)  প্রতিনিধি  

( ২নভেম্বর)  সোমবার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় তিনটি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা করেন মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:সিরাজুল ইসলাম 
বিগত বছর সারা দেশের এস,এস,সি পরীক্ষার ফলাফল বিপর্যয় ঘটে। এ থেকে উত্তরনের জন্য মাধবপুর উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিসার মো:সিরাজুল ইসলাম ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন।
তিনি এ বছর যাথে মাধবপুর উপজেলায় ভালো ফলাফল হয় সেজন্য প্রত্যেক বিদ্যালয়ে প্রি-টেস্ট পরীক্ষার আগে অভিভাবক সম্মেলন করেন। এখন আবার টেস্ট পরীক্ষার আগে অভিভাবক সম্মেলন করা শরু করেছেন এর অংশ হিসেবে আজ মাধবপুর উপজেলা বহরা ইউনিয়নের মনতলা উচ্চ বিদ্যালয়, চৌমুহনী খুর্শিদ উচ্চ বিদ্যালয় এন্ড  কলেজ,মনতলা অপরুপা বালিকা উচ্চ বিদ্যানিকেতনে দিনভর অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা করেন।

চৌমুহনী খুর্শিদ হাই স্কুল এন্ড কলেজে কমিটির সদস্য,শিক্ষকগন ও সন্তোষজনক  অভিভাবক  উপস্থিত ছিলেন। 
বক্তব্য প্রদান করেন চৌমুহনী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান সোহাগ, অভিভাবক সদস্য হামিদুর রহমান রাজু,
সাইদুর রহমান, কলেজের অধ্যক্ষ মোঃ মোহন মিয়া বলেন - আমরা ঘরে ঘরে গিয়ে হোম ভিজিট করি শিক্ষার্থী উপস্থিতি বাড়ানোর জন্য। 

অপরুপা বালিকা মাধ্যমিক বিদ্যানিকেতনে কমিটির সদস্যবৃন্দ, সহকারী শিক্ষক বৃন্দ ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। 
সমাবেশের শিক্ষকবৃন্দ বলেন আমাদের বিদ্যালয়ে  উপস্থিত হলে আমরা পাঠদান করতে পারি কিন্তু অভিভাবক যদি বিদ্যালয়ে না পাঠান তাহলে তো আমাদের কিছু করণীয় থাকে না । 

একজন অভিভাবক বলেন বাচ্চারা ইদানিং কালে মোবাইল আসক্ত তাদেরকে পড়ার কথা বললেও পড়তে বসে না। এই কথা বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সিরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের নূন্যতম ৫/৬ ঘন্টা প্রতিদিন পড়ালেখা করলে সামনের যে দিনগুলো আছে  শতভাগ পাস করা সম্ভব। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন যদি তোমরা টেস্টে পাস না কর তাহলে সরকারি বিধিমালা  মোতাবেক এস,এস,সি পরীক্ষায়  অংশগ্রহণ করতে পারবে না। তাই এখন থেকে মোবাইলে সময় না দিয়ে ভালো ভাবে পড়ালেখা করলে তোমরা পিতা মাতার মুখ উজ্জ্বল করতে  ও প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনতে পারবে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ জামাতের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষা

1

নরসিংদী আবারও ভূমিকম্পে আতন্ক, রাস্তায় নেমে এলো মানুষ

2

কো-অপারেটিভ প্রেসক্লাব ময়মনসিংহ জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক ম

3

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: লোহাগাড়ায় জামায়াত সমর্থককে অর্থদণ্

4

নিয়ামতপুরে সরিষার হলুদ হাসি, স্বপ্ন দেখছেন কৃষকরা

5

কাউখালী উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

6

জামালপুরে নরুন্দি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির দাবীতে ট্রেন

7

বগুড়ায় পরকীয়ার জেরে স্বামীকে খুন

8

নওগাঁ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের নমিন

9

বহিরাগত প্রশ্নে উত্তর দিলেন খুলনা ৬ ধানের শীষের কান্ডারি-বাপ

10

ঝিনাইদহে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ প্রক্রিয়া বাতিলের দা

11

শাজাহানপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

12

সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্র

13

চাঁপাইনবাবগঞ্জে ধানের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

14

রাজশাহীতে শীতের আগমনী বার্তা

15

নওগাঁর পোরশায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম

16

‎রায়পুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ–যুবলীগ নেতাসহ গ্রেপ্

17

বান্দরবানের, আলীকদমে তিন ইটভাটায় মোট ৯ লাখ জরিমানা

18

রায়গঞ্জে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ

19

হিলিতে নিজ শয়ন কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

20