জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ফরিদগঞ্জে এক যুবকের মৃতদেহ উদ্ধার

রাশেদ।।

তরফদার বাড়ির একটি পরিত্যক্ত বাগান থেকে মো. হাসানুর রহমান (৩৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাসানুর রহমান পৌরসভার নোয়াগাঁও এলাকার মিজি বাড়ির বাসিন্দা এবং মৃত খোকন মিজির ছেলে। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে তরফদার বাড়ির বাগানে ড্রেনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফরিদগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল যান।

যুবকের রহস্যজনক মৃত্যু সংবাদ পেয়ে ফরিদগঞ্জ-হাজীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুকুর চাকমা ঘটনাস্থলে উপস্থিত হন।

মরদেহের সুরতহাল প্রতিবেদনে দেখা যায়, নিহতের দুই হাতে বিদ্যুৎস্পৃষ্টের মতো দগদগে চিহ্ন রয়েছে। তার কোমরে একটি ছুরিও ছিল।

নিহতের মেয়ে তানজিনা বলেন, “বৃহস্পতিবার রাতে আমার বাবা মাছ ধরতে বের হন। এরপর কিছু লোক তাকে খুঁজতে আসে। পরে তাকে মুখ চেপে ধরে মারধর করে হত্যা করা হয়েছে। আমি আমার বাবার হত্যার বিচার চাই।”

তিনি অভিযোগ করে আরও বলেন, “গত ১৯ জুন ছোল্লা বাড়ির খালেকের ছেলে হাছানের ঘরে চুরির ঘটনা ঘটে। সে সময় আমার বাবার বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে মারধর করা হয় এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।”

নিহতের বড় ভাই শরীফ বলেন, “চুরির ঘটনায় হাছান নামে এক ব্যক্তি বহিরাগত লোকজন এনে আমার ভাইকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। আজকে সেই হুমকি বাস্তব হলো। আমরা এ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার চাই।”

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, “শুক্রবার দুপুরে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে হাসানুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, “মরদেহের হাতে বিদ্যুৎস্পৃষ্টের মতো চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়াও মৃত ব্যক্তির বিরুদ্ধে চুরি, দস্যুতা, ছিনতাই ও মাদকের সাতটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর কারণ ও পেছনের রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ঐতিহাসিক ১১ ডিসেম্বর, হিলি শত্রুমুক্ত দিবস

1

ঝিনাইদহ কালীগঞ্জে বাবার সাথে অভিমানে কিশোরের আত্মহত্যা

2

নবাবগঞ্জে ব্রিজের ধারের রাস্তা ধস, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

3

হাড়কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে নিকলীর জনজীবন

4

বাংলাদেশি সন্দেহে ভারতে ফের মুসলিম তরুণের ওপর হামলা

5

দিনাজপুরে জেল সুপার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

6

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

7

‎কুষ্টিয়া দৌলতপুরে তাজা মোটর শেল উদ্ধার

8

নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রাখতে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সং

9

সুরমা থেকে ১০ হাজার ফুট পাথরবাহী কারগো তালা মাঝিয়ারা মোড়ে ন

10

নাসির নগরে জুলাই যোদ্ধা শহীদ ইমরানের পিতা সড়ক দুর্ঘটনায় নিহত

11

ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে সিলেটের তরুণদের সঙ্গে মতবিনিময় করলেন ত

12

আনোয়ারায়"উন্মোচন হলো আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশন

13

সে বোঝা নয়, সে আমার ভাই! ​কলমে- ইরি অতনু

14

মাদারীপুরে কোপানো ও শ্লীলতাহানির ঘটনা সপ্তাহ পার হলেও মামলা

15

বোগলাবাজার সড়কে অটোরিকশা দুর্ঘটনা

16

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা জনপ্রিয়তার শীর্

17

চাঁদাবাজ জাকারিয়া মুন্সীর বিরুদ্ধে পত্তাশী ইউপি চেয়ারম্যানে

18

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দায়িত্ব পালনে ৫৩ বিজিবি

19

টাঙ্গাইল-৮ আসনে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনে নোটিশ

20