আনিসুজ্জামান।।
কিশোরগঞ্জ জেলার অন্তর্গত কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গনেরগা্ও গ্রামের দিন মজুর ফজলু মিয়ার দু সন্তান মোছা: আছমা খাতুন (২৮)ও মো: জাহাঙ্গীর( ২৫) দীর্ঘ একযুগ ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবন কাটাচ্ছেন। পরিবারের পক্ষে তাদের চিকিৎসার খরচ চালানো সম্ভব ছিল না।তাদেরকে ছেড়ে দিলে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশংকায় শিকল দিয়ে বেধে রাখা হত।
মানআতার ফেরি কটিয়াদী উপজেলার নির্বাহী অফিসার জনাব মাঈদুল ইসলাম সাহেব অত্যন্ত আন্তরিকতার সাথে মানসিক ভারসাম্যহীন দুই ভাই -বোনকে চিকিৎসার জন্য'মেন্টাল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। জনাব মাঈদুল ইসলাম সাহেব এর কার্যক্রমে সততা,নিষ্টা,সহানুভূতি লক্ষ্য করা যায়।তিনি সর্বদায় নিজেকে মানব সেবায় নিয়োজিত রাখেন। তিনি প্রতিটি মানুষের হ্রদয় কেড়ে নিচ্ছেন। এক কথায় প্রশংসার পঞ্চমুখ, মানবতার ফেরি কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার জনাব মাঈদুল ইসলাম সাহেব।
মন্তব্য করুন