জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রথম স্ত্রী ও সন্তান থাকার পরেও অবিবাহিত পরিচয়ে বিয়ে করেছে স্বামী, আদালতে মামলা করেছে স্ত্রী

হাসিবুল লালমনিরহাট সংবাদ দাতা:

প্রথম স্ত্রী ও এক পুত্র সন্তান থাকা পরেও অবিবাহিত পরিচয়ে বিয়ে করেছে স্বামী,নাহিদ রানা।
(বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন স্ত্রীর শিমু)। 
ঘটনাটি ঘটেছে পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড খারিজা জোংড়া গ্রামে।
জানা যায় ও-ই গ্রামের মো: মফিজুল ইসলাম পুত্র নাহিদ রানা (২৩) এর সাথে গত ১৩/০৮/২৩ তারিখে কুচলীবাড়ী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড সমশেরপুর গ্রামের মোশারফ হোসেনের কন্যা শিমু আক্তার (২১) এর সাথে ৬ লক্ষ ২৫ হাজার ৫২৫ টাকা দেন মোহরে ইসলামী শরিয়া মোতাবেক পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 
বিবাহর মজলিসে যৌতুকলোভৌ স্বামী নাহিদ রানা যৌতুকের ৫ লক্ষ টাকা নগদ দাবি করিলে, শিমুর বাবা মেয়ের ভবিষ্যৎ চিন্তা করিয়া,ধার দেনা করিয়া নগদ চার লক্ষ টাকা প্রদান করিলে বিবাহ সম্পুর্ন হয়।এবং স্বর্ণের গলার হার ও লক্ষাধিক টাকার আসবাবপত্র প্রদান করেন।এর পর শিমু স্বামীর বাড়িতে গিয়ে সংসার শুরু করার কিছুদিনের মধ্যেই গর্ভবতী হন। কিন্তু যৌতুকলোভী স্বামী ও শ্বশুর পুনরায় শিমুর বাবার নিকট হতে যৌতুক বাবদ আরো ২ লক্ষ টাকা আনিতে বলেন। উক্ত টাকা আনিতে অসম্মত্তি প্রকাশ করিলে শ্বশুর  ও শাশুড়ীর কু-পরামর্শে যৌতুকলোভী স্বামী নাহিদ রানা তার স্ত্রী শিমুর সাথে শারীরিক ও মানসিক অত্যাচার করতে থাকে,অতঃপর যৌতুকের টাকার জন্য স্বামী নাহিদ রানা, বাবার বাড়িতে শিমুকে রাখিয়া আসেন। শিমুর বাবা গরীব হওয়ায় উক্ত ২ লক্ষ টাকা সংগ্রহ করিতে না পারিয়া একাধিকবার নাহিদকে বাকি যৌতুকের টাকা ছাড়াই ঘর সংসার করার জন্য অনুরোধ করেন,কিন্তু যৌতুকলোভী স্বামী কোন ভাবেই রাজি না হয়ে সমস্ত যোগাযোগ বন্ধ রেখে বাবা মার কু-পরামর্শে  স্ত্রী ও সন্তান রেখে  অবিবাহিত পরিচয়ে বড়খাতা গ্রামের জান্নাতি নামে এক মেয়েকে বিবাহ করে। পরে উক্ত বিষয়টি জানাজানি হলে এলাকার মান্যগণ্য ব্যক্তি বর্গের সঙ্গে আলোচনা করিয়া বিজ্ঞ আদালতে হিমু মামলা দায়ের করেন যাহার মামলা নম্বর ১। তারিখ ১/৬/২৪। 
এ বিষয়ে শিমু আক্তার জানান, আমার বাবা গরিব মানুষ তাহার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হয়নি,তাই আমার সংসারও করা হয়নি।আমি সংসার টিকে রাখার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার স্বামী আমাকে এবং আমার সন্তানকে রেখে অবিবাহিত পরিচয়ে বিয়ে করেন।পরে আমি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি। আমি আদালতের কাছে এর সঠিক বিচার চাই। 
এ বিষয়ে নাহিদ রানা পলাতক থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরম চা দিয়ে হাত পুড়িয়ে বন্ধুত্ব হয় না বন্ধুত্ব হয় মন থে

1

নাসিরনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

2

দিনাজপুরে আদর্শ মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য 'পিঠা উৎসব-২০২৬' অনুষ

3

মণিরামপুর পৌর ইসলামী আন্দোলনের ৯ নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ

4

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

5

কালিয়াকৈরে সোনালী সংঘের উদ্যোগে কম্বল বিতরণ

6

অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ, শেখ হাসিনাকে ফিরিয়ে দে

7

উল্লাপাড়ায় যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

8

বরগুনা তালতলীতে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালা অনুষ

9

মঠবাড়িয়া'য় সুন্দরবন সুরক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

10

সাভারে পার্কিংয়ে রাখা বাসে আগুন, গুলি বর্ষণ

11

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা

12

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের মনোন

13

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাঞ্ছারামপুরে প্রস

14

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

15

বিভিন্ন থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন অতিঃ ডিআইজি

16

হাইমচর উপজেলায় শেখ ফরিদ আহমেদ মানিক এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্

17

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত, ঘন কুয়াশায়

18

খালেদা জিয়ার সুস্থতায় বিএনপির নেতা হারুন দোয়ার আয়োজন করেন

19

খেজুরের রস পান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ নিহত

20